ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

নতুন ওয়েব ফিল্ম নিয়ে হাজির হচ্ছেন মৌ খান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১০:২২ পিএম
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের চিত্রনায়িকা মৌ খান এবার হাজির হচ্ছেন নতুন ওয়েব ফিল্ম নিয়ে। থ্রিলার ও অ্যাকশন ঘরানার ‘শিকারি’ শিরোনামের ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো ওয়েব ফিল্মে দেখা যাবে এই অভিনেত্রীকে।

MOU-KHAN-RTV

‘শিকারি’র গল্প আবর্তিত হয়েছে মনস্তাত্ত্বিক টানাপড়েন, অপরাধজগত এবং একটি রোমাঞ্চকর মিশনকে কেন্দ্র করে। ওয়েব ফিল্মটিতে মৌ খানকে দেখা যাবে রহস্যময় ও বুদ্ধিদীপ্ত এক চরিত্রে। চরিত্রের প্রয়োজনে অ্যাকশন ও নাটকীয় বিভিন্ন দৃশ্যেও অভিনয় করেছেন তিনি।

MOU-RTV

নিজের চরিত্র প্রসঙ্গে মৌ খান বলেন, শিকারি’র স্ক্রিপ্ট যখন আমার হাতে আসে, এক নিঃশ্বাসে পড়ে শেষ করেছি। গল্পে যে টুইস্ট আছে, তা দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত পর্দায় ধরে রাখবে। এখানে আমাকে একেবারে ভিন্ন লুকে এবং অন্যরকম এক আবহে আবিষ্কার করবেন দর্শক। চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেছি। আশা করছি, দর্শকরা নিরাশ হবেন না।

২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মৌ খানের। এরপর ‘বান্ধব’, ‘বাহাদুরি’ এবং ডিপজলের বিপরীতে ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। এর আগে শাহীন সুমনের পরিচালনায় ‘মাফিয়া’ ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

MOU2-RTV

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শিকারি’র দৃশ্যধারণ ও কারিগরি কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ওটিটি দর্শকদের কথা মাথায় রেখে আধুনিক নির্মাণশৈলীতে তৈরি হয়েছে ওয়েব ফিল্মটি। খুব শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু মৌ খানের। এরপর থেকে নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। বর্তমানে তার অভিনীত ‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমাটিও নির্মাণাধীন। জাফর আল মামুন পরিচালিত এ সিনেমায় মৌ খানের সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ।

MOU3-RTV

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে মৌ খান অভিনীত ‘বাংলার হারকিউলিস’, ‘বাহাদুরী’ ও ‘তবুও প্রেম দামি’। এছাড়া আগামী ৯ অক্টোবর তার অভিনীত ‘স্নেহের বন্ধন’ মুক্তির কথা রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
সালমান শাহ হত্যা মামলা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ডিসেম্বর
চিত্রনায়ক সালমানশাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সালমান শাহ হত্যা মামলা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ডিসেম্বর
বিনা টিকিটে জেমসের কনসার্ট, একই মঞ্চে গাইবে সাত ব্যান্ড
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক মঞ্চে গান শোনাবেন দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ এই সংগীতানুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। 
বিনা টিকিটে জেমসের কনসার্ট, একই মঞ্চে গাইবে সাত ব্যান্ড
আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। 
আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি
আদালতে যাওয়ার আগে পরীমনির ‘রহস্যময়’ বার্তা
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারিকে কেন্দ্র করে আবারও আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। 
আদালতে যাওয়ার আগে পরীমনির ‘রহস্যময়’ বার্তা
আরও পড়ুন
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’