ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

নাট্যকার সংঘের নতুন কমিটি, সভাপতি শিহাব শাহীন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০১:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকায় অনুষ্ঠিত হয়েছে টেলিভিশন নাট্যকার সংঘের দ্বি-বার্ষিক সাধারণ সভা। সভায় ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাট্যকার ও নির্মাতা শিহাব শাহীন। সাধারণ সম্পাদক হয়েছেন নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন।

শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় টেলিভিশন নাট্যকার সংঘের দ্বি-বার্ষিক সাধারণ সভা। সভায় আগামী দুই বছরের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য, নাট্যকার ও নির্মাতা অরণ্য আনোয়ার।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাট্যকার জাকির হোসেন উজ্জ্বল, লিটু সাখাওয়াত ও মাসুম শাহরিয়ার। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মনসুর রহমান চঞ্চল, এলিনা শাম্মী ও বিদ্যুৎ রায়।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রভাত আহমেদ। অর্থ সম্পাদক হয়েছেন পাপ্পু রাজ, অফিস সম্পাদক দয়াল সাহা, অনুষ্ঠান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক সায়েম খান এবং প্রচার সম্পাদক ফরিদুল ইসলাম রুবেল।

আইন ও কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আফরিন জেসিকা। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হয়েছেন মারুফ হোসেন সজিব।

নতুন কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন লিপি মনোয়ার, আহমেদ তাওকীর, শেখ হান্নান ও অর্ক মোস্তফা।

কমিটি ঘোষণা শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা।

সাধারণ সভায় বক্তারা বলেন, নাটক কেবল বিনোদনের মাধ্যম নয় সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনবোধ তুলে ধরার ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের নাট্যকারদের সৃজনশীলতা, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তারা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি।
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন