ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘দাদাগিরি’ ছেড়ে আজ থেকে ‘বিগ বস বাংলা’য় সৌরভ গাঙ্গুলী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১২:২০ পিএম
বিগ বস বাংলার নতুন উপস্থাপক সৌরভ গাঙ্গুলী। ছবি: সংগৃহীত

প্রায় ১৫ বছর ধরে ‘দাদাগিরি’ উপস্থাপনার পর এবার নতুন রিয়েলিটি শো নিয়ে দর্শকদের সামনে আসছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। জি বাংলা ছেড়ে এবার স্টার জলসার ‘বিগ বস বাংলা’র উপস্থাপনার দায়িত্ব নিয়েছেন তিনি।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হবে ‘বিগ বস বাংলা’র জমকালো উদ্বোধনী পর্ব। এরপর সোমবার (৩১ আগস্ট) থেকে প্রতিদিন বাংলাদেশ সময় রাত ১০টায় স্টার জলসায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।

নতুন এই রিয়েলিটি শো ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কারা থাকছেন ‘বিগ বস বাংলা’র ঘরে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে অভিনয়শিল্পী মনামী ঘোষ, সৃজলা গুহ, শন বন্দ্যোপাধ্যায়, সোনামণি সাহা, ভরত কল এবং সংগীতশিল্পী দুর্নিবার সাহার নাম নিয়ে গুঞ্জন রয়েছে।

আরও পড়ুন

এছাড়া সুদীপ্তা চক্রবর্তী, নুসরাত জাহান, যশ দাশগুপ্ত ও অঙ্কিতা সিংকেও অনুষ্ঠানে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে। তবে শেষ পর্যন্ত কারা অংশ নেবেন, সেই তালিকা আজকের উদ্বোধনী পর্বেই সৌরভ গাঙ্গুলী ঘোষণা করবেন বলে জানা গেছে।

এক দশক পর ফিরছে ‘বিগ বস বাংলা’

সর্বভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর আদলে ২০১৩ সালে ইটিভি বাংলায় শুরু হয়েছিল ‘বাংলা বিগ বস’। প্রথম আসরের উপস্থাপক ছিলেন মিঠুন চক্রবর্তী। ৯০ দিন চলা সেই আসরে বিজয়ী হন অনীক ধর।

এরপর দুই বছর বন্ধ ছিল অনুষ্ঠানটি। ২০১৬ সালে আবার শুরু হয় ‘বাংলা বিগ বস’। তখন উপস্থাপনার দায়িত্বে ছিলেন অভিনেতা জিৎ। চ্যানেলও বদলে যায়; কালারস বাংলায় প্রচারিত হয় অনুষ্ঠানটি। দ্বিতীয় আসরে বিজয়ী হন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

এবার নতুন উপস্থাপক, নতুন চ্যানেল ও নতুন বিন্যাস নিয়ে প্রায় এক দশক পর আবারও ফিরছে ‘বিগ বস বাংলা’। আর এই অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে সৌরভ গাঙ্গুলীর যুক্ত হওয়ায় দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার
‘দাদাগিরি’তে সৌরভের বিদায়, নতুন সঞ্চালক হিসেবে দুশ্চিন্তায় দেব 
সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা কমল, কারণ কী?