
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রোজিনার বাসায় হঠাৎ করেই বসেছিল শোবিজ তারকাদের আড্ডা। জানা গেছে, গত ২০ এপ্রিল ছিল এই অভিনেত্রীর জন্মদিন। সেদিন কোনো আয়োজন না থাকলেও গতকাল রোববার (২৯ এপ্রিল) সিনেমার তারকারা গিয়েছিলেন তার বাসায়।
চিত্রনায়কা সাইমন সাদিক বলেন, ‘রোজিনা ম্যাডামের নিমন্ত্রণে তাঁর বাসায় গিয়েছিলাম আমরা সবাই। বেশ জমজমাট আড্ডা হয়েছে। ভীষণ ভালো সময় কাটিয়েছি।’
এ আড্ডায় অংশ নেন নায়ক ফারুক, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, বাপ্পারাজ, আমিন খান, মিশা সওদাগর, রিয়াজ, নিপুণ, জায়েদ খান, পপি, সম্রাট, সাইমন সাদিক, ইমনসহ অনেকে।
--------------------------------------------------------
আরও পড়ুন : স্বামীর জন্মদিনে ইংল্যান্ডে নাবিলা
--------------------------------------------------------
১৯৭৬ সালে ‘জানোয়ার’সিনেমায় সহনায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ পান। পরে তিনি এফ কবীর পরিচালিত ‘রাজমহল’সিনেমার মাধ্যমে মূল নায়িকা হিসেবে অভিষিক্ত হন। এই ছবির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

গ্ল্যামার আর অভিনয় নৈপুণ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নেন। নায়করাজ রাজ্জাক, ফারুক, আলমগীর, সোহেল রানাসহ তার সমসাময়িক প্রায় সব জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করেছেন।
১৯৮০ সালে ‘কসাই’সিনেমার জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। ১৯৮৮ সালে তিনি ‘জীবনধারা’ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে।
আরও পড়ুন :
পিআর/পি




