ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রাপ্তবয়স্কদের জন্য বানানো ‘অ্যাডাল্টস ড্রিম’ গান যে কারণে এত ভাইরাল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম
কিম হেই রিম। ছবি: সংগৃহীত

জীবনের নানা প্রতিকূলতায় থেমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে সংগীতাঙ্গনে ফিরেছেন জনপ্রিয় শিল্পী কিম হেই-রিম। গত ৬ সেপ্টেম্বর বিশ্বজুড়ে অনলাইন মিউজিক প্ল্যাটফর্মগুলোতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে তার নতুন গান ‘অ্যাডাল্টস ড্রিম’। মুক্তির পর থেকেই গানটি শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

শৈশবের সোনালি স্মৃতি ও বর্তমান জীবনের কঠিন বাস্তবতাকে এক সুতোয় গেঁথে গানটির মেলোডি তৈরি করেছেন কিম হেই-রিম। জীবনের শত প্রতিকূলতার মধ্যেও যেন মানুষ থেমে না যায়, হারিয়ে যাওয়া স্বপ্নকে আবারও আঁকড়ে ধরে সামনে এগিয়ে যেতে পারে গানটির মূল বার্তা মূলত সেটিই।

‘অ্যাডাল্টস ড্রিম’এ রয়েছে রিফ্রেশিং রক ব্যান্ড সাউন্ড। এর সঙ্গে কিম হেই-রিমের আবেগঘন ও মিষ্টি কণ্ঠের সমন্বয় গানটিকে দিয়েছে আলাদা মাত্রা। প্রাণবন্ত সুরের আড়ালে উঠে এসেছে প্রাপ্তবয়স্ক জীবনের নানা চাপ, হতাশা ও হারিয়ে ফেলা স্বপ্নের গল্প।

গানটির প্রতিটি স্তরে ফুটে উঠেছে শৈশবের সরলতা হারিয়ে কঠোর বাস্তবতার মুখোমুখি হওয়া মানুষের অনুভূতি। জীবনের বাস্তবতায় ক্লান্ত হয়ে যারা কখনো অতীতে ফিরে যেতে চান, তাদের জন্য ‘অ্যাডাল্টস ড্রিম’ হয়ে উঠেছে নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা।

শুধু অতীতের স্মৃতিচারণ নয়, বরং সেই স্মৃতিকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে নতুন ভবিষ্যৎ নির্মাণের বার্তাও দিচ্ছে গানটি। প্রতিকূলতার দেয়াল পেরিয়ে নিজের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার সাহস জোগানোই যেন এই গানের অন্যতম প্রধান উদ্দেশ্য।

কিম হেই-রিমের এজেন্সি ডাবল রিং মিউজিক জানিয়েছে, বাস্তবতার চাপে মানুষ যেন তার ফেলে আসা স্বপ্ন ও লক্ষ্য ভুলে না যায়, সেই অনুপ্রেরণা থেকেই গানটি তৈরি করা হয়েছে। তাদের ভাষ্য, উদ্দীপনাময় জে-রক সাউন্ড ও সতেজ সুর শ্রোতাদের ক্লান্তি দূর করে নতুনভাবে উজ্জীবিত করবে।

শৈশবের স্বপ্ন, প্রাপ্তবয়স্ক জীবনের বাস্তবতা আর নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়—এই তিনের মেলবন্ধনই ‘অ্যাডাল্টস ড্রিম’কে শ্রোতাদের কাছে আলাদা করে তুলেছে। আর সেই কারণেই মুক্তির পর গানটি দ্রুতই ছড়িয়ে পড়ছে শ্রোতাদের মধ্যে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন
বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে আঘাত পেয়েছেন। এ কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর বুধবারের (৩০ সেপ্টেম্বর) পর্বে তাকে চিরাচরিতভাবে দাঁড়িয়ে নয়, চেয়ারে বসে অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যায়।
পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন
ভয়ে রাতে ঘুমাতে পারেন না ‘দুষ্টু কোকিল’
অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারে দীর্ঘ সময় পার করলেও নতুন সিনেমার শুটিং শুরুর আগে অজানা এক ভয় কাজ করে দুষ্টু কোকিল খ্যাত ভারতের টালিউড নায়িকা মিমি চক্রবর্তীর মনে।
ভয়ে রাতে ঘুমাতে পারেন না ‘দুষ্টু কোকিল’
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ টেলিভিশন।
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
জিনিয়া জাফরিন লুইপা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একটি পরিচিত নাম। একজন শিল্পীর সবচেয়ে বড় দায়িত্ব হলো "কমিটমেন্ট" বা কথা রাখা, কিন্তু এই কমিটমেন্ট যে ঠিক কী তা হয়তো তিনি জানেনই না অথবা জানলেও তার কোনো তোয়াক্কা করেন না। 
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
কারাগারে থেকেও যেন বিলাসী জীবন কাটাচ্ছেন মার্কিন সংগীত তারকা শন ডিডি কম্বস।
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
আরও পড়ুন
কেএফসিতে সুন্দরী তরুণীর ভিডিও, সোশ্যাল মিডিয়া তোলপাড়
নিষিদ্ধ যুবলীগের মিছিলের ভিডিও ভাইরাল, স্থান-কাল জানে না পুলিশ
ভিডিও ভাইরাল,‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে কি বাদ পড়ছেন পাভেল?
অভিনেত্রী ঋতাভরীর ভিডিও ভাইরাল, নেটদুনিয়া তোলপাড়!