
ব্যক্তি জীবনের জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে দূরে ছিলেন আজমেরি হক বাঁধন। সম্প্রতি বেশ কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। এবার জানালেন বাণিজ্যিক সিনেমার নায়িকা হতে যাচ্ছেন তিনি।
এর জন্য নিজের শরীরচর্চায় বেশ মনযোগ দিয়েছেন। বদলে ফেলেছেন নিজের চিরায়ত লাইফস্টাইল। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘দহন’ ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
রায়হান রাফির পরিচালনায় ছবিটিতে অভিনয় করবেন সিয়াম ও পূজা চেরী। এই খবর আগেই জানানো হয় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। তখন কিছুটা রহস্য রেখেই বলা হয়, নতুন আরেক নায়িকা অভিনয় করবেন এই ছবিতে। গুঞ্জন ওঠে বাঁধন হবেন সেই নায়িকা।
এবার সেই গুঞ্জনই সত্যি হলো। সম্প্রতি ফেসবুকে বাঁধনের গ্ল্যামারাস ফটোশুট করা কিছু ছবিই জানান দিচ্ছিল, বাণিজ্যিক ছবির নায়িকা হতে যাচ্ছেন বাঁধন। বাণিজ্যিক ছবির নায়িকাদের মতোই গ্ল্যামারাস কিছু ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেন তিনি।
গতকাল সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানে জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়, ‘সিয়াম-পূজার সঙ্গে এবার নায়িকা হিসেবে ‘দহন’ছবিতে অভিনয় করবেন আজমেরি হক বাঁধন।
--------------------------------------------------------
আরও পড়ুন : মায়ের কোলে অপি করিম
--------------------------------------------------------
অনুষ্ঠানে বাঁধন বলেন, ‘সিনেমায় অভিনয়ের জন্য বেশ কিছুদিন ধরেই নিজেকে প্রস্তুত করেছি। ছবির জন্য আমাকে ওজন কমাতে হয়েছে। প্রায় ১৬ কেজি ওজন কমিয়েছি। আরও ৫ কেজি ওজন কমাতে হবে। এছাড়া এই ছবিতে অভিনয়ের জন্য আমাকে বাইক চালানো শিখতে হচ্ছে।’

সোমবার সন্ধ্যায় ‘দহন’ছবির মহরত অনুষ্ঠানে নায়িকা বাঁধন, প্রযোজক আবদুল আজিজ ছাড়াও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, পূজা, সঙ্গীতশিল্পী ইমরান, কণা, প্রীতম হাসান, নায়ক রোশান, সিয়ামসহ অনেকে।
আরও পড়ুন :
পিআর/পি




