
মেধাবী তরুণ ব্যান্ড মিউজিশিয়ানদের তুলে ধরার লক্ষ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে শুরু হয়েছে ব্যান্ড মিউজিক্যাল শো ‘লাভেলো আর জেনারেশন’।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন লিজেন্ড সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু। এবারের পর্বে অংশ নিয়েছে ব্যান্ডদল ‘অ্যাড্রয়েট’।
‘লাভেলো আর জেনারেশন’ অনুষ্ঠানে অংশ নিচ্ছে ২৬টি ব্যান্ড। পরাহো, স্পন্দন, অবলিক, এলএসডি, রঙ, কনক্লুশন, স্কিলড, কৃষ্ণপক্ষ, স্যালভেশন, রকঅ্যাফোবিক, অযান্ত্রিক, নামহীনসহ আরও কিছু নতুন ব্যান্ড নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। একেকটি ব্যান্ড নিয়ে হচ্ছে একেকটি পর্ব।
প্রযোজনায় শাহ আমীর খসরু। অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত ১০টায় প্রচারিত হচ্ছে।
এম/এমকে




