
দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অর্জুন রামপাল ও মেহর জেসিয়া। সোমবার একটি যৌথ বিবৃতি দিয়ে তারা নিজেরাই বিবাহ-বিচ্ছেদের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
ওই বিবৃতিতে অর্জুন-জেসিয়া জানিয়েছেন, ভালোবাসায় পরিপূর্ণ এবং সুখের স্মৃতিতে ভরপুর দীর্ঘ ২০ বছরের এই সম্পর্ক থেকে আমরা আলাদা হচ্ছি। আমরা মনে করি, এখন থেকে আমাদের রাস্তা আলাদা। তবে আমরা একে অপরের পাশে এবং আমাদের সন্তানদের পাশে সব সময় থাকব। এটা আমাদের ভীষণই ব্যক্তিগত বিষয়, তবুও আমরা যৌথ বিবৃতি দিলাম।
--------------------------------------------------------
আরও পড়ুন : রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে গেলেন আঁখি আলমগীর
--------------------------------------------------------
এটাই আমাদের জীবনের বর্তমান পরিস্থিতি। আমরা একটা পরিবার। একে অপরের প্রতি এবং অবশ্যই আমাদের দুই সন্তান মাহিকা ও মাইরার প্রতি আমাদের ভালোবাসা সব সময়ই থাকবে। পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সম্পর্ক শেষ হতে পারে, কিন্তু ভালোবাসা বেঁচে থাকে। এ বিষয়ে আমরা আর কোনও মন্তব্য করব না।
বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও মেহর জেসিয়ার বিয়ে হয়েছিল ১৯৯৮ সালে। তাদের দাম্পত্য জীবনে দুই মেয়ে রয়েছে। কয়েক বছর আগেও তাদের বিবাহবিচ্ছেদের খবর রটেছিল।
বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, বান্দ্রা কোর্টে তারা বিবাহবিচ্ছেদের মামলা করেছেন। তখন দু’জনকে একসঙ্গে বান্দ্রা কোর্টে দেখাও গিয়েছিল। সংবাদমাধ্যমের সেই খবর ভুল জানিয়ে টুইট করেছিলেন অর্জুন।
আরও পড়ুন :
পিআর/এম




