
বলিউডে শাহরুখ খানের সিনেমা মানেই যেন বড় বাজেট, বিশাল আয়োজন। এই তারকা এখন অভিনয় করছেন ‘জিরো’ ছবিতে। এরই মধ্যে ছবিটির নানা বিষয় নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে। এবার ছবিটির শুটিং হবে যুক্তরাষ্ট্রে। সঙ্গে থাকবেন নায়িকা আনুশকা শর্মা।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে ৪৫ দিন শুটিং চলবে ‘জিরো’ সিনেমার। সেখানে মহাকাশ গবেষনা কেন্দ্র নাসা’তেও ছবিটির শুটিং হবে।
নাসা’তে শাহরুখের শুটিং অভিজ্ঞতা নতুন নয়। এর আগে ‘স্বদেশ’ ছবির শুটিং করেছিলেন এই তারকা। এবার ‘জিরো’ নিয়ে নাসা’তে যাচ্ছেন শাহরুখ। সঙ্গে থাকছেন আনুশকা।
শুটিং শুরুর আগে থেকেই শাহরুখের ‘জিরো’ আলোচনায় রয়েছে। সিনেমাটিতে শাহরুখ-আনুশকার সঙ্গে আরও অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। ফলে তারকাবহুল ছবিটিকে নিয়ে দর্শকের রয়েছে আগ্রহ।
--------------------------------------------------------
আরও পড়ুন : রণবীরের গোপন তথ্য জানালেন কারিনা!
--------------------------------------------------------
একজন মদ্যপ নারীর ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনাকে। অন্যদিকে একজন বিজ্ঞানীর চরিত্রে দেখা যাবে আনুশকাকে। চলতি বছর ২১ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

শাহরুখের প্রযোজনা সংস্থা থেকেই নির্মিত হচ্ছে ‘জিরো’। ছবিটি পরিচালনা করছেন আনন্দ এল রায়। এরই মধ্যে ভারতে ছবিটির বেশিরভাগ অংশের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। এবার যুক্তরাষ্ট্রে শুটিংয়ের পর ছবিটির দৃশ্যধারণ শেষ হবে বলে জানা গেছে।
আরও পড়ুন :
পিআর/এম




