
সঙ্গীতশিল্পী আরমিন সুমন ‘বসন্ত হাওয়া’র সাফল্যের পর ‘পরানে টান’ নতুন গান নিয়ে আসছেন। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম।
‘পরানে টান’ শীর্ষক গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ফরহাদ আহমেদ। এতে মডেল হয়েছেন আফ্রি সেলিনা ও শাকিল রাজ।
পরিচালক ফরহাদ জানালেন, গানটির শুটিং হয়েছে ঢাকার ৩০০ ফিট, উত্তরা ও সাভারে।
‘পরানে টান’ গানটির ভিডিওর একজন আধুনিকমনা মেয়েকে নিয়ে। যাকে পোশাক-আশাকসহ নানা কারণে সমাজের মানুষের কথা শুনতে হয়। তবে সেই মেয়েটির মধ্যে অনেক ভালো গুণ দেখতে পায় একই এলাকার এক যুবক।
মেয়েটিকে ভালোবেসে ফেলে যুবকটি। মেয়েটিকে কেউ কিছু বললে তার খারাপ লাগে। কিন্তু এ ভালোবাসার কথা কীভাবে বলবে সে?
আরমিন ফিল্ম প্রোডাকশনস এর প্রযোজনায় ‘পরানে টান’ গানটি নির্মিত হয়েছে। আসছে ঈদে গানটির মিউজিকভিডিও অনলাইনে প্রকাশ করা হবে।
এম /জেবি




