
দর্শকদের পছন্দের গানের প্রিয় অনুষ্ঠান রিদিশা বিস্কুট নিবেদিত ‘এই রাত তোমার আমার’। দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি’র নিয়মিত এই সঙ্গীতানুষ্ঠানটি এরইমধ্যে দর্শকের হৃদয় জয় করেছে।
এবার অনুষ্ঠানটি ছুঁতে চলেছে শততম পর্বের মাইলফলক। আগামীকাল বৃহস্পতিবার, ৩১ মে রাত ৭টা ৪০ মিনিটে রিদিশা বিস্কুট নিবেদিত ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানটির ১০০তম পর্ব প্রচারিত হবে।
বিশেষ আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটির শততম পর্ব। ১০০তম পর্বের বিশেষ আয়োজনে দর্শকদের পছন্দের গান শোনাবেন কণ্ঠশিল্পী অনুপমা মুক্তি ও আতিক হাসান।
ভিন্ন স্বাদের গানে শততম পর্বটি দর্শকের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানটির প্রযোজক শাহরিয়ার ইসলাম।
--------------------------------------------------------
আরও পড়ুন : প্রিয়াঙ্কার চেয়ে প্রেমিক ১০ বছরের ছোট!
--------------------------------------------------------

রিদিশা বিস্কুট নিবেদিত ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দিঠি আনোয়ার। দর্শকপ্রিয় এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহরিয়ার ইসলাম।
আরও পড়ুন :
পিআর/জেএইচ




