
স্ত্রী হারানোর শোক যেন সামলে উঠতে পারছেন না ববি কাপুর। ভারতের জাতীয় পুরস্কারের মঞ্চেও তার চোখে পানি দেখা গেছে। এবার আইফার মঞ্চেও বনি কাপুরের চোখে পানি দেখা গেলো।
‘মম’র জন্য আইফায় সেরা অভিনেত্রী নির্বাচিত হন শ্রীদেবী। প্রয়াত স্ত্রীর হয়ে পুরস্কার নিতে যখন মঞ্চে ওঠেন বনি। সেই সময়ই তার চোখ ছলছল করে ওঠে। এসময় বনি কাপুরকে কাঁদতে দেখে তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন ছোট ভাই অনিল কাপুর। বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরও ওই সময় বাবাকে সামলাতে ব্যস্ত হয়ে ওঠেন।
শ্রীদেবীর আসল নাম শ্রী আম্মা ইয়াংগার আয়াপ্পাঁ। চলচ্চিত্রে এসে তিনি শ্রীদেবী নামে পরিচিত পান। তামিল ছবি ‘তুনাইভান’ তার প্রথম চলচ্চিত্র। ছবিটিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। নায়িকা হিসেবে বলিউডে শ্রীদেবীর প্রথম ছবি ‘ষোলা সাওয়ান’। ছবিটি মুক্তি পায় ১৯৭৯ সালে।
শ্রীদেবীর জন্ম ১৯৬৩ সালের ১৩ আগস্ট ভারতের তামিলনাড়ুতে। তার মায়ের নাম রাজেশ্বরী ইয়াংগার ও বাবার নাম আয়াপ্পাঁ ইয়াংগার। চলচ্চিত্র নির্মাতা বনি কাপুরকে শ্রীদেবী বিয়ে করেন ১৯৯৬ সালে। তাদের সংসারে দুই সন্তান জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ৫৪ বছর বয়সে তার মৃত্যু হয়।
এম/পি




