ইমন খানের ‘ভুল মানুষের ঘর’

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১৫ আগস্ট ২০১৮ , ১১:৫৯ এএম


ইমন খানের ‘ভুল মানুষের ঘর’

‘আজো প্রতিরাত জেগে থাকি তোমার আশায়’ এই গানের মাধ্যমে দুই বাংলায় আলোড়ন তোলেন ইমন খান। রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান। গানটি নিয়ে পরবর্তীকালে একটি চলচ্চিত্রও নির্মিত হয়। যেখানে নতুন ভার্সনে আবার এই জনপ্রিয় গানটি ব্যবহার হয়েছে।

বিজ্ঞাপন

তিনি ইমন খান। দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী। মূলত দু:খ, কষ্ট, বেদনা, পাওয়া-না পাওয়ার ব্যথার কথা ফুটে ওঠে ইমন খানের প্রতিটি গানে। ইতোমধ্যে মিশ্র ও সলোসহ মোট ৪০টি অ্যালবামে গান করেছেন ইমন খান।

বিরতির পর তিনি আবার তার ভক্ত শ্রোতা-দর্শকদের জন্য গান নিয়ে আসছেন। গানের শিরোনাম ‘ভুল মানুষের ঘর’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটি সুর করেছেন মুহাম্মদ মিলন আর সঙ্গীতায়োজনে এমএমপি রনি। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

বিজ্ঞাপন

পূবাইল এবং রাজধানীর উত্তরার বিভিন্ন মনোমুগ্ধকর লোকেশনে স্যাড রোমান্টিক গল্পে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানের মডেল হিসেবে দেখা যাবে তাহি এবং আলভী মামুনকে। আছে ইমন খানের উপস্থিতিও। 
-------------------------------------------------------
আরও পড়ুন : বাংলাদেশকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন ফরাসি নির্মাতা
-------------------------------------------------------

‘ভুল মানুষের ঘর’ গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী ইমন খান বলেন, ‘গানের জগতে আমার শুরুটা হয়েছে স্কুলজীবনে। যখন ক্লাস ফোর-ফাইভে পড়ি তখন থেকেই। আমার এলাকার শহীদ বীরেন স্মৃতি সঙ্গীত নিকেতনে। শ্রী বিমল চন্দ্র দাস স্যারের কাছ থেকে প্রথম আমার গানের হাতেখড়ি। উনার কাছ থেকে গান-বাজনা বিশেষ করে হারমোনিয়াম বাজানো শিখেছি। আর আমি গান করি মানুষের জন্য। গান মানুষকে হাসায়-কাঁদায়। আনন্দ দেয়। নতুন স্বপ্ন বুনতেও অনুপ্রাণিত করে। সাধ্যের সবটুকু সামর্থ্য দিয়ে গানটি করার চেষ্টা করেছি। কতটা পেরেছি তা শ্রোতারাই বলবেন’। তবে আমার বিশ্বাস শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।

বিজ্ঞাপন

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর নতুন ইউটিউব চ্যানেল ‘ধ্রুব মিউজিক কটেজ’ (ডিএমসি) নামে নতুন একটি ইউটিউব চ্যানেলে আগামী ১৬ আগস্ট ‘ভুল মানুষের ঘর’  গানটি প্রকাশ হবে। এছাড়া গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
 

আরও পড়ুন  :

বিজ্ঞাপন

এম/জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission