
ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত আবারও আসছেন নতুন সিনেমা নিয়ে। ২০১০ সালে ঐশ্বরিয়াকে সঙ্গে নিয়ে পর্দায় হাজির হয়েছিলেন ‘এন্থিরন’ নিয়ে। এবার তারই সিক্যুয়াল নিয়ে আসছেন রজনীকান্ত। নতুন ছবির নাম ‘২.০’।
এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার। হিন্দি, তেলেগু ও তামিল—তিন ভাষায় নির্মিত এই টিজারটির ত্রিমাত্রিক সংস্করণ দেখানো হচ্ছে ভারতের ১০০ প্রেক্ষাগৃহে। ‘২.০’থ্রিডি ক্যামেরায় শুট করা ভারতের প্রথম সিনেমা। এতে আরও আছেন অক্ষয় কুমার।
এবার জানা গেলো সিনেমাটির নতুন চমক। সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার রাই থাকবেন ছবিটিতে। ছবিটির সিক্যুয়ালে রজনীকান্ত, অক্ষয় কুমার ও অ্যামি জ্যাকসন অভিনয় করেছেন। ঐশ্বরিয়া হাজির হবেন বিশেষ চমক হিসেবে। একটি বিশেষ চরিত্রে তাকে দেখা যাবে।
‘২.০’সিনেমাটি করা হয়েছে হিন্দি ও তামিল ভাষায়। ডাবিং করা হয়েছে ১৩টি ভাষায়। এই সিনেমায় ক্রো ম্যানের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। তার হাত থেকে পৃথিবীকে রক্ষা করবেন নায়ক রজনীকান্ত।

এই সিনেমাটি নির্মাণে দুই বছর ধরে প্রায় তিন হাজার কলাকুশলী কাজ করেছেন। এর বাজেট ৫৪০ কোটি রুপি। আগামী ২৯ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবার কথা রয়েছে। সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছেন করণ জোহর ও হিন্দি বেল্ট।
আরও পড়ুন :
পিআর/পি




