‘আশিকী-২’ খ্যাত বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অসুস্থ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী। এজন্য গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে সিনেমার শুটিং। শ্রদ্ধা কাপুর এখন অভিনয় করছেন সাইনা নেহওয়ালের বায়োপিকে।
সুস্থ হয়ে শিগগিরই শুটিং সেটে ফিরবেন শ্রদ্ধা। এমন আশা প্রকাশ করেছেন তার ঘনিষ্ঠরা। এদিকে শ্রদ্ধাই শুধু নন, টেলিভিশনের ‘কমেডি কুইন’ ভারতী সিংও নাকি ডেঙ্গুতে আক্রান্ত।
তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতী সিংয়ের পাশাপাশি হর্ষ লিম্বাচিয়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
এদিকে সম্প্রতি মুক্তি পায় শ্রদ্ধা কাপুরের পর পর দুটি সিনেমা। ‘বাতি গুল মিটার চালু’ ছবিতে শ্রদ্ধা কাপুর স্ক্রিন শেয়ার করেন শহীদ কাপুরের সঙ্গে।
সাইনা নেহওয়ালের বায়োপিকের জন্য প্রথমে নাকি পরিচালকের পছন্দ ছিলেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কিন্তু, শেষ পর্যন্ত দীপিকার নাম বাদ পড়ে যায় এই প্রজেক্ট থেকে। আর সেখানেই জায়গা করে নেন শ্রদ্ধা কাপুর।

তবে সাইনা নেহওয়ালের বায়োপিকের পাশাপাশি প্রভাসের সঙ্গে ‘সাহো’-র শুটিংও করছেন শ্রদ্ধা কাপুর। ‘সাহো’র শুটিং করতে গিয়ে দক্ষিণী সুপারস্টারের ভূয়সী প্রশংসাও করেন শক্তি কাপুরকন্যা।
