
বলিউডে এখন আলোচিত বিষয় নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। সাবেক ‘মিস ইন্ডিয়া’ খ্যাত তনুশ্রী দত্ত এই অভিযোগ করেছেন। এ ঘটনা নিয়ে সম্প্রতি জানতে চাওয়া হয়েছিল অভিনেতা সালামান খানের কাছে।
তিনি বলেন, ‘তনুশ্রী দত্ত এবং নানা পাঠেকরকে নিয়ে কেন বিতর্ক হচ্ছে, সে বিষয়ে কিছু জানা নেই আমার। এই সম্পর্কে কোনও মন্তব্য করতে হলে প্রথমে সবকিছু জানা দরকার।
সালমান খান আরও বলেন, তনুশ্রী দত্তের সঙ্গে যদি কখনও এমন কিছু ঘটে থাকে, তাহলে আইন তার ব্যবস্থা নেবে। এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।
এদিকে সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস’ অনুষ্ঠানে ডাকা হতে পারে তনুশ্রীকে। এমন কথা শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন, আলোচনায় আসার জন্যই তনুশ্রী এত বছর পরে এসে এই অভিযোগ করছেন।
অন্যদিকে তনুশ্রী দত্ত যদি সালমান খানের শোতে হাজির হন, তাহলে বিগ বসের সেটে গিয়ে ভাংচুর করা হবে বলে হুমকি দিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা।
ওই হুমকির পর বিগ বস এবং সালমান খান সম্পর্কে তনুশ্রী এক সাক্ষাৎকারে জানান, বিগ বসের ঘরে যাওয়ার জন্য তিনি এই ধরনের কথা বলছেন, এটা ভাবা একদম ভুল। এটা ভেবে তার মান সম্মানে আঘাত দেয়া হচ্ছে।
তনুশ্রী বলেন, ‘কেউ যদি ভাবেন, বিগ বসের ঘর হল স্বর্গ এবং সালমান খান মানুষ নন, একজন ভগবান, সেটা ভুল। এই ধরনের কোনও চিন্তাভাবনা আমার মাথায় নেই।
আরও পড়ুন :
পিআর/এসআর




