
বলিউড পরিচালক সুভাষ কাপুরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী গীতিকা ত্যাগী। সেই পরিচালকের সঙ্গেই কাজ করার কথা ছিল আমির খানের। গুলশান কুমারের বায়োপিক ‘মোগল’ পরিচালনা করার কথা ছিল সুভাষের।
সম্প্রতি ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন আমির খান। মনে করা হচ্ছে, অভিযোগ জানার পরই সেই বায়োপিক থেকে সরে দাঁড়ালেন বলিডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-খ্যাত আমির খান।
গীতিকা সম্প্রতি আমিরের স্ত্রী কিরণকে টুইটারে একটি অভিযোগে জানিয়েছিলেন সুভাষ কীভাবে তাকে হেনস্থা করেছিলেন। অনুমান করা হচ্ছে, এরপরই আমির ও কিরণ সিদ্ধান্ত নিয়েছেন, ছবিটি থেকে সরে আসার।
বলিউড এখন সরগরম ‘মিটু আন্দোলন’ নিয়ে। অনেক শোবিজ তারকা জানিয়েছেন সিনেমা কাজ করতে এসে তাকে যৌন নিপীড়নের শিকার হতে হয়েছে। একের পর এক অভিযোগ জমা পড়ছে পরিচালক, প্রযোজক, গায়ক কিংবা নায়কের বিরুদ্ধে।
প্রাক্তন ‘মিস ইন্ডিয়া’-খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগ আনার পর ফের উত্তাল সোশ্যাল মিডিয়া। এরপর বলিউডের আরও কয়েকজন অভিনেত্রী তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

আমির খানে স্ত্রী কিরণ বলেন, আমির খানের প্রযোজনা সংস্থা সব সময় যৌন হেনস্থা বা শারীরিক নিগ্রহের ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী।
আরও পড়ুন :
পিআর/জেএইচ




