
বলিউডের জনপ্রিয় মুখ মালাইকা অরোরা। আইটেম গানে পারফর্ম করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এখনও বলিউডে তাকেই সেরা আইটেম গার্ল হিসেবে ধরা হয়ে থাকে।
২০১৬ সালের দিকে স্বামীর সঙ্গে ডিভোর্স হয় তার। সালমান খানের ভাই আরবাজ খানের ঘরণী ছিলেন তিনি।
ডিভোর্সের পর একাই ছিলেন মালাইকা। কদিন ধরেই নায়ক অর্জুন কাপুরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও তাদের প্রেমের গুঞ্জন আগেও শোনা গিয়েছিল। কিন্তু সালমানের পরিবার নাকি চাইছিলেন না এমন একটি সম্পর্কে জড়াক মালাইকা।
অর্জুনের বাবাও ছেলেকে ১০ বছরের বড় নারীর সঙ্গে সম্পর্কে না জড়াতে সতর্ক করেছিলেন। মাঝে নাকি বাবার আদেশ মেনে নিলেও আবারও ঘনিষ্ঠ হচ্ছেন অর্জুন-মালাইকা।
এদিকে সম্প্রতি ডিজাইনার কুনাল রাওয়ালের একটি শোতে একসঙ্গে দেখা যায় অর্জুন কাপুর এবং মালাইকা অরোরাকে।
এরপর জুহুর একটি রেস্তরাঁয়ও একসঙ্গে দেখা মেলে দু’জনের। শুধু তাই নয়, মিডিয়াকর্মীদের সামনে আসা সত্ত্বেও অর্জুন কিংবা মালাইকা কাউকেই মুখ লুকাতে দেখা যায়নি। তাদের প্রেম ও বিয়ের গুঞ্জন শোনা গেলেও কেউই এ ব্যাপারে মুখ খোলেননি।
অন্যদিকে মালাইকাকে ছেড়ে এবার বিদেশিনী জর্জিয়া এন্দ্রিয়ানিকে বিয়ে করতে যাচ্ছেন আরবাজ। শিগগিরই বিয়ে করবেন তারা। আরবাজের বিয়ের পর পরই অর্জুন-মালাইকার বিয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছে।
আরও পড়ুন :
এম/পি




