
মডেল-অভিনেত্রী কেট শর্মা নামী এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করলেন। আর সেই পরিচালক হলেন সুভাষ ঘাই।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনার পাশাপাশি শনিবার মুম্বাইয়ের ভারসোভা থানায় পরিচালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে কেট জানান, চলতি বছরের ৬ আগস্টের ঘটনা এটি। পরিচালক সুভাষ ঘাই তাকে বাড়িতে রাতের একটি পার্টিতে আমন্ত্রণ করেন। ঘটনার দিন পরিচালক ছাড়া আরও ৬জন ছিলেন। কিন্তু হঠাৎ করেই সুভাষ তাকে মাসাজ করার কথা বলেন।
কেট শর্মার দাবি, পরিচালকের মুখে এমন কথা শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। রাজিও হননি। শেষ পর্যন্ত সুভাষ ঘাইয়ের অভিজ্ঞতা এবং বয়সকে সম্মান জানাতে প্রস্তাবে রাজি হন তিনি। এ সময় মিনিট তিনেক মাসাজ দেন তিনি।
কিন্তু বিপত্তি বাঁধে অন্যখানে। যখন হাত ধুতে বাথরুম যান কেট। তখন পিছু নেন পরিচালকও। কেটকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন। বাথরুম থেকে কেট বের হয়ে যাবার চেষ্টা করলে সুভাষ হুমকি দিয়ে বলেন, ‘আমার সঙ্গে রাত না কাটালে কাজের সুযোগ দেবো না।’
এদিকে অভিযোগের খানিক পরেই টুইটে সুভাষ ঘাই লিখেছেন, ‘মি টু’-এর আমিও একজন সমর্থক। কেউ যদি এর সুযোগ নিয়ে আমার বদনাম করতে চান, আমার কাছে সেটা খুবই দুঃখজনক। আমার আইনজীবীরাই সব জবাব দেবেন।
এর আগে সুভাষ ঘাইয়ের নামে আরেকজন নারী যৌন হেনস্থার অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন, সুভাষ ঘাই পানীয়তে কিছু মিশিয়ে পান করিয়ে তাকে ধর্ষণ করেছিলেন।
পরবর্তীতে ৭৩ বছর বয়সী পরিচালক অভিযোগটি অস্বীকার করে টুইট করেন।
আরও পড়ুন :
এম /জেএইচ




