‘দেবী’ সিনেমার হল তালিকা

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১৭ অক্টোবর ২০১৮ , ০৫:২৩ পিএম


‘দেবী’ সিনেমার হল তালিকা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ও প্রযোজিত ‘দেবী’ আগামী ১৯ অক্টোবর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। সেই সঙ্গে এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটছে অনম বিশ্বাসের।

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেবী’।

‘দেবী’ ছবিতে মিসির আলি চরিত্রে চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে জয়া আহসান, নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ, সাবেত চরিত্রে দেখা যাবে ইরেশ যাকেরকে।

শুক্রবার ২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), বলাকা, শ্যামলী, মধুমিতা, চিত্রামহল, পুনম-এ প্রদর্শিত হবে ছবিটি। স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ১০টি শো হবে।

ঢাকার বাইরে সেনা (সাভার), পূর্বাশা (সান্তাহার), গ্যারিসন (কুমিল্লা),নিউ মেট্রো ( নারায়ণগঞ্জ), চম্পাকলি (টঙ্গী), বর্ষা (জয়দেবপুর), আলমাস ( চট্টগ্রাম), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), অভিরুচি (বরিশাল), নন্দিতা (সিলেট), লিবার্টি (খুলনা), মনিহার (যশোর), শংখ (খুলনা), মর্ডান (দিনাজপুর), শাপলা (রংপুর), রূপকথা (পাবনা), মানসী (কিশোরগঞ্জ), সোনিয়া (বগুড়া), মম ইন (বগুড়া), ছায়াবানী (ময়মনসিংহ), হীরামন (নেত্রকোনা), সত্যবতী (শেরপুর) সিনেমা হলে দেখানো হবে ছবিটি।

এছাড়া আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ছবিটি।

আরও পড়ুন :

এম/পিআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission