ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বাচ্চু আমার স্কুলফ্রেন্ড, তাকে নিয়ে গর্ব করি: হাছান মাহমুদ (ভিডিও)

​এ এইচ মুরাদ, আরটিভি অনলাইন

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৮, ০৫:৫১ পিএম

ছোটবেলার সেই গিটার পাগল ছেলেটি বাংলাদেশের সেরা সঙ্গীত শিল্পী ও গিটারিস্ট হয়ে উঠবেন কে ভেবেছিলেন? আইয়ুব বাচ্চুকে নিয়ে সেই সব দিনের স্মৃতিচারণ করলেন তাঁর স্কুল জীবনের বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ রোববার ধানমন্ডির বাসায় আরটিভি অনলাইনের মুখোমুখি হয়েছিলেন আইয়ুব বাচ্চুর ছেলেবেলার বন্ধু হাছান মাহমুদ।

‘আইয়ুব বাচ্চু আর আমি একই সাথে পড়তাম। আমরা ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত একইসঙ্গে পড়েছি। বাচ্চুর সঙ্গীতের চর্চা শুরু ক্লাস নাইন-টেনে পড়াকালীন সময়ে। সেটা ১৯৭৬-৭৭ সালের দিকের কথা। ম্যাট্রিক পরীক্ষার পর চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে আড্ডা দিতাম। তখন আজম খান, ফিরোজ সাঁই, ফেরদৌস ওয়াহিদ খুব জনপ্রিয়। বাচ্চু মাঝে মাঝে আড্ডায় দিতে আসতো। একদিন আমাদের বললো, গতকাল চট্টগ্রাম ক্লাবে আজম খানের সঙ্গে গিটার বাজিয়েছি। তখন আমরা তাকে খুব একটা পাত্তা দিতাম না। বলতাম এই গাল-গল্প মারিস না। সে বিভিন্ন অনুষ্ঠানে গিটার বাজাতো। এটা সত্যি।’- বলছিলেন হাছান মাহমুদ।

আইয়ুব বাচ্চু প্রসঙ্গে এই রাজনীতিবিদ বলেন, ‘বাড়িতে রাত জেগে গিটার বাজিয়েছে। এসব অনেক কিছুই আমাদের সঙ্গে শেয়ার করতো। তাঁর বাবা খুব রাগী মানুষ ছিলেন (আমরা যতটুকু শুনেছি)। তাঁর বাবা এখনও বেঁচে আছেন। এই মিউজিকের জন্য তাঁর বাবার কাছে বহুবার বকাঝকা শুনতে হয়েছে। সবকিছুই আমরা যারা বন্ধু ছিলাম, বলতো। এমনকি ঘর থেকে বের করে দেয়ার মতো ঘটনাও আমরা শুনেছি। কিন্তু সে সঙ্গীত সাধনা চালিয়ে গেছে।’

বন্ধুত্বের এই পথে মাঝে কিছুটা বিরতি। এ ব্যাপারে হাছান মাহমুদ বলেন, ‘আমি স্কুলের শেষ দিকে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ি। ম্যাট্রিক পাশ করার পরে প্রথম বর্ষেই আমি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হই। এরপর আমার গতিপথ ও তাঁর গতিপথ আলাদা হয়ে যায়। আমি রাজনীতিতে আর সে সঙ্গীতে মনোনিবেশ করে। সঙ্গীতে নিজেকে উজাড় করে দিলো। আর আমি রাজনীতির মাঠে। প্রথমে ফিলিংস নামে একটি ব্যান্ড করে। সেটি ১৯৭৮ সালের কথা। চট্টগ্রামে তাঁর বেশ নাম ডাক হয়। একটা সময় সোলস ব্যান্ডে যোগদান করে। সেখানেও অনেক কালজয়ী গানের সুর করে। পরবর্তীতে ঢাকায় নিজের ব্যান্ড দল এলআরবি নিয়ে সারাবিশ্বের বাংলা ভাষাভাষীর কাছে জনপ্রিয় হয়ে ওঠে।’

খানিকটা থেমে আবারও শুরু করলেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এদিকে আমি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হই। পুরোদমে রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়ি। এই সময়টায় আমাদের খুব একটা যোগাযোগ ছিল না। তবে মাঝে মাঝে আমাদের দেখা হতো। কথা হতো। আমরা সব বন্ধুরা বাচ্চুকে নিয়ে গর্ব করতাম।’

তিনি আরও বলেন, ‘এরপর আমি বিদেশে চলে যাই। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তখনকার বিরোধী দলীয় নেত্রীর বিশেষ সহকারী নিযুক্ত হই। তখন সেও ধানমন্ডিতেই থাকতো। বিভিন্ন অনুষ্ঠানে দেখা হতো। কথা বলতাম। ফোনেও আমাদের কথা হয়েছে। আরটিভির একটি অনুষ্ঠানে আমাদের শেষবারের মতো দেখা হয়। সেদিন এক টেবিলে বসে খেয়েছি।’

গান নিয়ে এমন পাগল মানুষটাকে নিয়ে কি ভাবতো তাঁর ছোটবেলার বন্ধুরা? হাছান মাহমুদ বলেন, ‘আমাদের ছেলে বেলায় বা বাচ্চু যখন মিউজিক শুরু করে কখনও ভাবিনি ও (বাচ্চু) এতো বড় শিল্পী হবে। ওই সময় তাঁর কণ্ঠ বেশ মোটা ছিল। পরে তাঁর কালজয়ী গানগুলো শোনার পর ধারণাই পাল্টে যায়। কারণ আগের কণ্ঠের সঙ্গে কোনও মিল ছিল না। তাঁর গান শোনার সময় ফোনে বলতাম তোর গান শুনছি।’

দুই বন্ধুই নিজেদের ভুবনে সেরা সময় পার করেছেন। সাফল্যের শীর্ষে অবস্থান করার সময় দেখা হলে কী করতেন? হাছান মাহমুদ বলেন, ধানমন্ডির একটি মঞ্চে আমরা একে অপরকে নিয়ে স্মৃতিচারণ করেছি। আমি বাচ্চুকে অন্যদিকে বাচ্চু আমাকে বড় করে দেখানোর প্রচেষ্টায় থাকতাম।’

এই নেতা বলেন, ‘মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তরুণদের জন্য কাজ করে গেছেন আইয়ুব বাচ্চু। নিয়মিতভাবে মাদক বিরোধী কনসার্টে অংশ নিয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে।’

গায়ক আইয়ুব বাচ্চু সম্পর্কে কী বলবেন? তিনি বলেন, ‘সে শুধু বাংলাদেশ নয়, বাংলা গানের আইকন হয়ে উঠেছিল। খ্যাতির চুঁড়ায় থাকা অবস্থায় তাঁর মৃত্যুতে দুই বাংলাসহ, চট্টগ্রাম তো অবশ্যই সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ ধরনের সঙ্গীত শিল্পী সব সময় জন্মায় না। সে বাংলা গানকে সমৃদ্ধ করেছে, বিশেষ করে ব্যান্ড সঙ্গীতকে। সে পরপারে চলে গেলেও যতদিন বাংলা গান থাকবে। ততদিন গানের মাধ্যমে বেঁচে থাকবে।’

আরও পড়ুন :

এম/পিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দীপিকার ভালো বন্ধু কে?
মেয়েটি দীপিকা পাড়ুকোনের মতই প্রতিভাবান। ভারতের প্রথম দশ জন নারী গল্ফারের মধ্যে তার নাম আছে। বলা যায় দীপিকার ভালো ভক্ত এবং একই সঙ্গে বন্ধু। নাম আনিশা পাড়ুকোন। দীপিকা পাডুকোনের ছোট বোন। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপিকার সঙ্গে ছবি দেখে ভক্তদের মাঝে কৌতূহল জাগে, আলোচনা হয়। মাঝে মাঝে সংবাদের শিরোনামও হন তিনি। তবে সব সময় দীপিকার বোন হিসেবে নয়। নিজের গুণের জন্যই তিনি শিরোনামে আসেন। এই তরুণী একজন পেশাদার গল্ফার। তিনি রাজ্য স্তরে বাস্কেটবল ও জাতীয় স্তরে ক্রিকেটও খেলেন। মাত্র দশ বছর বয়স থেকে খেলাধূলাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন আনিশা। এছাড়া একটি সংস্থার অধীনে দিদি দীপিকার সঙ্গে মানসিক অবসাদগ্রস্ততায় ভোগা রোগীদের নিয়ে কাজ করেন তিনি। তিনি মনে করেন, সবটাই সম্ভব হয়েছে বাবা প্রকাশ পাড়ুকোন, মা উজ্জ্বলা পাড়ুকোন ও দিদি দীপিকা পাডুকোনের জন্য।   জিএ/পি
দীপিকার ভালো বন্ধু কে?
কাদের খান সুস্থ, থেমেছে মৃত্যুর গুজব
কানাডার হাসপাতালে কাদের খান সুস্থ আছেন৷ অভিনেতার ছেলে সরফরাজ খান বাবার মৃত্যুর গুজব থামিয়েছেন৷ সংবাদ সংস্থা পিটিআই-কে রোববার রাতে সরফরাজ খান বলেন, ‘সব মিথ্যা৷ গুজব৷ আমার বাবা হাসপাতালে আছেন। এখন সাড়া দিচ্ছেন এবং আগের চেয়ে অনেক ভালো আছেন৷ তাকে স্পেশাল ভেন্টিলেশন থেকে রেগুলার ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছে৷ রোববার বর্ষীয়ান অভিনেতা কাদের খানের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেহেতু তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলেন সুতরাং ভক্তরা ভুয়া তথ্যকে সহজে বিশ্বাস করেছিলেন। অনেকেই শোক প্রকাশ করে পোস্ট করেন। তবে গণমাধ্যমকে দেওয়া বার্তায় সরফরাজ খান সব ধোঁয়াশা পরিষ্কার করেন।  কাদের খানের অসুস্থতার পর থেকে তাকে নিয়ে শুভাকাঙ্ক্ষীরা চিন্তিত ছিলেন। গত শুক্রবার টুইট করে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন লেখেন, ‘কাদের খান...এক অনবদ্য প্রতিভা…হাসপাতালে চিকিৎসাধীন তিনি…তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি৷’ বেশ কয়েকবছর আগে অভিনয় জগত থেকে ছুটি নিয়েছেন কাদের খান৷ বার্ধক্যের সময়টা ছেলে সরফরাজ ও ছেলের বউ সহিস্তার সঙ্গে কানাডায় পার করছিলেন তিনি৷ এর আগেও ২০১৭ সালে একবার অসুস্থ হয়ে পড়েন কাদের খান। সে সময় থেকে অন্যের সাহায্য-সহযোগিতা নিয়ে চলাফেরা করতেন তিনি। এরই মধ্যে আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কাদের খান ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত ৪৫০টিরও বেশি হিন্দি এবং উর্দু সিনেমায় অভিনয় করেছেন। ২৫০টিরও অধিক ভারতীয় সিনেমার সংলাপ লিখেছেন তিনি। অভিনেতা, কমেডিয়ান ও সংলাপ রচয়িতা হিসেবে অর্জন করেছেন উল্লেখযোগ্য কয়েকটি পুরস্কার।   জিএ/পি
কাদের খান সুস্থ, থেমেছে মৃত্যুর গুজব
থার্টি ফার্স্ট নাইটে আরটিভিতে গাইবেন অনুপম-তাহসান
ইংরেজি নতুন বছরের আগমন উদযাপন করতে আরটিভির বিশেষ আয়োজন ‘ক্লাব এশিয়া মনের মানুষ’ অনুষ্ঠানে গান গাইবেন পশ্চিম বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী অনুপম রায়। একই অনুষ্ঠানে গান গাইবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। আজ ৩১ ডিসেম্বর, সোমবার রাত ১১টা ২৫ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি। গানে-গানে নতুন বছরের প্রথম প্রহর মাতিয়ে তোলার জন্য পশ্চিম বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী অনুপম রায় এবং তার ব্যান্ড 'দ্যা অনুপম রায় ব্যান্ড' ঢাকায় আসছেন। অনুষ্ঠানটিতে অনুপম রায়ের সঙ্গে মঞ্চে থাকবেন এপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। থার্টি ফার্স্ট রাতে অনুপম রায়ের সঙ্গে অনুষ্ঠান এবং মঞ্চ ভাগাভাগির বিষয়ে তাহসান জানান, আমি ১০টির মতো গানে অংশ নেবো। যেহেতু সরাসরি অনুষ্ঠান, জনপ্রিয় গানের পাশাপাশি অনুরোধের গানও থাকতে পারে। অনুপম রায়ও একই সংখ্যক গান করবেন বলেও জানান তিনি। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হওয়ায় দর্শকদের মতামত ও অনুরোধের সুযোগও থাকবে বলে জানান তাহসান। অন্যদিকে আরটিভির পক্ষ থেকে জানানো হয়, পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে বেশ কিছু চমক দিয়ে। অনুপম রায় এন্ড ব্যান্ড ও তাহসান খান দুই বাংলায় সমান ভাবে জনপ্রিয়। প্রত্যাশা করা যাচ্ছে অনুষ্ঠানটি ব্যাপক দর্শক জনপ্রিয়তা পাবে।   আরএস/জিএ/এসআর  
থার্টি ফার্স্ট নাইটে আরটিভিতে গাইবেন অনুপম-তাহসান
পদ্মাবতের পর রণবীরকে বিয়ের কথা ভাবি: দীপিকা পাড়ুকোন
ইতালির লেক কোমোতে নভেম্বরে রনবীর সিংয়ের সঙ্গে মাত্র ৪৫ জন শুভাকাঙ্ক্ষী নিয়ে গিঁট বেঁধেছিলেন দীপিকা পাড়ুকোন। এক সঙ্গে পথ চলার এই সিদ্ধান্ত কবে নিয়েছিলেন, ইন্ডিয়ার একটি ম্যাগাজিনকে এমন প্রশ্নের জবাবে বলেন, পদ্মাবত মুক্তি পাওয়ার পর পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর ডেল বাল্বিনেলো ভিলায় বিয়ের কাজ সম্পন্ন করেন। চুপিসারে বিয়ের কাজ শেষ হয়।  নব দম্পতি বিয়ের ছবি সহজলভ্যভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে চাননি। এজন্য অনেক বিষয় ভক্তদের অজানা থেকে যায়। তবে চলচ্চিত্র শিল্পের দুই বৃহত্তম তারকা লেক কমোর সুদৃশ্য স্থানে যখন বিয়ের কাজ সম্পন্ন করেন, ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়। যদিও দুজনের প্রেম বিষয়ে ভক্তরা টুকিটাকি জানতেন, তবে কবে বিয়ে করবেন কারা কারা সে অনুষ্ঠানে থাকবে, এই বিষয়টি একদম অজানা ছিল। দীপিকা অবশ্য সব ধোঁয়াশা মুক্ত করে দিয়েছেন। তিনি বলেন, আমি পদ্মাবতের পরে তাকে (রণবীর) বিয়ে করার কথা ভাবতাম। আমরা জানতাম যে এটি ঘটতে যাচ্ছে, এটি ছিল সময়ের ব্যাপার। যখন চলচ্চিত্রটি মুক্তি পায় তখনই মনে হয় সময়টি এসে গেছে।' দীপিকা পাড়ুকোন অভিনীত পদ্মাবত মুক্তি পায় এ বছরের জানুয়ারির শেষ সপ্তাহে। অর্থাৎ সেই সময়েই তিনি ৬ বছর ধরে ঝুলে থাকা প্রেমের শেষ পরিণতির কথা ভাবেন। অবশেষে নভেম্বরে ডেটিং জীবনের পরিসমাপ্তি ঘটান দীপিকা-রণবীর।   জিএ/এসআর  
পদ্মাবতের পর রণবীরকে বিয়ের কথা ভাবি: দীপিকা পাড়ুকোন
মাকে নিয়ে ভোট দিলেন নায়ক শাকিব
নির্বাচনের আমেজ থেকে বাদ যাননি নায়ক শাকিব খান। আজ (রোববার) বিকেলে মা রেজেয়া বেগমকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান তিনি। বিকেল পৌনে চারটার দিকে শাকিব ভোট কেন্দ্রে যান। শাকিব খান ঢাকা-১৭ আসনের (গুলশান, বনানী, ক্যান্ট. ভাষানটেক এলাকা) ভোটার। বিকেলে রিকশায় চড়ে তার মাকে নিয়ে গুলশানের মডেল স্কুলের ভোট কেন্দ্রে যান তিনি। ভোট প্রদান শেষ করে হাসিমুখে বেরিয়ে আসেন তিনি। জানা গেছে, শাকিব এবং তার মা বিকেলে ভোট দিতে গেলেও শাকিবের বাবা ভোট দিয়েছেন দুপুরের আগেই। রিকশা চড়ে ভোট দেয়া প্রসঙ্গে বাংলা সিনেমায় এই সুপারস্টার বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোটবেলা থেকে রিকশা, বাইক এসব চড়ে বড় হয়েছি। বাসার পাশেই ভোট কেন্দ্র। সেজন্য মাকে নিয়ে রিকশায় চড়ে ভোট কেন্দ্রে এলাম।   তিনি আরও বলেন, কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ। অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট প্রদান হচ্ছে। আমি প্রথমে মনে করেছিলাম কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকবে। কিন্তু গিয়ে দেখলাম ভিন্ন চিত্র। নারী-পুরুষ আলাদাভাবে সারিবদ্ধভাবে লাইনে ভোট দিতে যাচ্ছে। আরও একটা জিনিস ভালো লেগেছে, ভোট কেন্দ্রে গিয়ে আমার অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, আলাপ হয়েছে। এখন ফলাফলের জন্য অপেক্ষা। শাকিব খানের আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফারুক। ধানের শীষ প্রতীকে তার প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আন্দালিব রহমান পার্থ। দুপুরের পরেই ওই আসনের বিভিন্ন কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ এনে পার্থ নির্বাচন বর্জন করেন। ডি/জেএইচ
মাকে নিয়ে ভোট দিলেন নায়ক শাকিব
আরও পড়ুন
আইয়ুব বাচ্চুকে স্মরণে আসিফের গান
বাচ্চু ভাইকে নিয়ে এতো স্মৃতি বলে শেষ করা যাবে না: আসিফ আকবর
শেষবারের মতো প্রিয় শিল্পীকে দেখতে হাজারো ভক্তের ঢল
আইয়ুব বাচ্চুর জন্য কাঁদলেন জেমস