
সারাবিশ্বে ওয়েব সিরিজের একটা জোয়ার বইছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও ওয়েব সিরিজ বেশ জনপ্রিয়তা পেয়েছে। তারই হাওয়া লেগেছে বাংলাদেশে। কয়েকটি নামী প্রযোজনা প্রতিষ্ঠান বিগ বাজেটর ওয়েব সিরিজ নির্মাণ করছে।
দেশের অনেক জনপ্রিয় তারকাই এখন ওয়েব সিরিজে কাজ করছেন। এবার ওয়েব সিরিজে অভিনয় করছেন দিপালী আক্তার তানিয়া, বিপাশা কবির, ইরফান সাজ্জাদ।
বুধবার ‘আঘাত’ নামে একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছেন এই তিন অভিনয় শিল্পী। জায়েদ রেজওয়ান পরিচালিত এ ওয়েব সিরিজের দৃশ্যধারণের কাজ অস্ট্রেলিয়ায় হচ্ছে। অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে এর শুটিং হবে বলে জানিয়েছেন এর নির্মাতা।
পরিচালক রেজওয়ান বলেন, ‘কাজটি শুরুর আগে দীর্ঘ একটা প্রস্তুতি ছিল। আমরা চেয়েছি একটা আন্তর্জাতিক মানের ওয়েব সিরিজ নির্মাণ করতে। এখানে ৮-১০ দিনের শুটিং করব। গান থাকছে তিনটি। এর টেকনিশিয়ান অস্ট্রেলিয়া থেকে নেয়া হয়েছে। কাজটি ভালো হবে বলেই আশা করছি।’
‘আঘাত’ ওয়েব সিরিজে বিপাশা কবির, দিপালী, ইরফান সাজ্জাদের সঙ্গে কাজ করছেন ওপার বাংলার অভিনয়শিল্পী রণবীর। তিনি বাংলাদেশের ‘বিজলী’ ছবিতে অভিনয় করেছিলেন। তার বিপরীতে নায়িকা ছিলেন ববি।
এদিকে জায়েদ রেজওয়ান পরিচালিত ‘মৃত্যুপুরী’ ছবির শুটিং শেষ, এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিতে দেখা যাবে আরিফিন শুভ ও প্রসূন আজাদকে।
এম/পিআর




