বিয়ের জন্য প্রিয়াঙ্কার প্রস্তুতি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮ , ০১:০২ পিএম


বিয়ের জন্য প্রিয়াঙ্কার প্রস্তুতি
ছবি: সংগৃহীত

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে নিয়ে মেতে আছে বলিউড। এর রেশ থামতে না থামতেই এবার শুরু হয়েছে প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে উন্মাদনা। মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা।

আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হবে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আয়োজন। শেষ হবে ৩ ডিসেম্বর। ভারতের যোধপুরে উমাইদ ভবনে বসবে এই বিয়ে আসর। বিয়ের জন্য প্রিয়াঙ্কা একটি ওয়েডিং রেজিস্ট্রি গাইডও তৈরি করেছেন। ইনস্টাগ্রামে সেই তালিকা দেখে ভক্তরা অবাক। 

বিয়ের বিভিন্ন জিনিসের তালিকা প্রস্তুত করতে নাকি প্রিয়াঙ্কার খুব ভালো লাগে। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে লিখেছেন, ‘একটা ওয়েডিং রেজিস্ট্রি গাইড তৈরি করলাম। খুব মজা লেগেছে। চাইলে দেখতে পারেন...।’

তার তালিকায় আছে দরকারি জিনিসের সঙ্গে মজার কিছু জিনিসও। তালিকায় আছে রান্নার জন্য পাতিল, প্লেট ইত্যাদি। এছাড়া জিপিএস ট্র্যাকার, রেইনকোট, আয়না, টিভি, তোয়ালে সেট, ইনডোর বাইক, ডাম্বল সেট, টেনিস সেটসহ আরও কত কী।

কেউ কেউ মনে করছেন প্রিয়াঙ্কা আগেভাগেই জানিয়ে দিয়েছেন তার দরকারি জিনিসপত্রের তালিকা। বিয়েতে কী তবে অতিথিদের কাছ থেকেই এই উপহারগুলোয় চাইছেন এই তারকা?

এদিকে নিউ ইয়র্ক থেকে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা। বিয়ের আয়োজন নিয়েই এখন ব্যস্ত সময় কাটছে তার। ইতোমধ্যে আমন্ত্রিতদের জন্য নিমন্ত্রণপত্র পাঠানোর কাজটিও তদারকি করছেন তিনি।

পিআর/এ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission