যৌথ প্রযোজনায় ‘ভেজা শালিক’

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮ , ০২:০৩ পিএম


যৌথ প্রযোজনায় ‘ভেজা শালিক’
ছবি: সংগৃহীত

ভিন্ন এক ধারার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন জহির রায়হান। এই নির্মাতা জানান, ভারত এবং বাংলাদেশের যৌথ প্রয়োজনায় নির্মিত এই চলচ্চিত্রকে বলা যায়, ‘ফিল্মস অব পোয়েট্রি বা কবিতার চলচ্চিত্র’।

তিনি বলেন, ‘আমরা যখন কোনও কবিতা পড়ি, তখন মনে মনে সেই কবিতার মধ্যে একটা গল্প খুঁজে পায়, কিছু চরিত্রকে কল্পনা করি। বস্তুত কবিতার সেই গল্পকে চিত্রনাট্য এবং চরিত্রায়নের মাধ্যমে ফুটিয়ে তোলার মধ্য দিয়েই এই চলচ্চিত্র নির্মিত হচ্ছে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আঙিকে নির্মিত মোট আটটি কবিতা নিয়ে তৈরি হবে আলাদা আলাদা চলচ্চিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, সুনীল গঙ্গোপাধ্যায়, অনিন্দ্য অমাত, আবিদ আজাদ, সুবোধ সরকার ও রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ’র কবিতা নিয়ে নির্মিত হবে এই আটটি চলচ্চিত্র।

ভারত এবং বাংলাদেশের শিল্পী-কলাকুশলীদের সমন্বয়ে তৈরি হবে এই চলচিত্র নির্মাণের কাজ। যার সবগুলো চলচ্চিত্রই নির্মাণ করবেন পরিচালক জহির রায়হান। আগামী বছর এপ্রিলে সিনেমাগুলো মুক্তি দেয়া হবে।

সদ্য শেষ হয়েছে অনিন্দ্য অমাতের কবিতা ‘ভেজা শালিক’ নিয়ে নির্মিত চলচ্চিত্রের কাজ। এর গল্প মূলত অরুণিমা নামের একটি চরিত্রকে ঘিরে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই অরুণিমার শালিক পাখির প্রতি দুর্বলতা। শালিক দেখলেই সে হা হয়ে তাকিয়ে থাকতো, শালিকের সঙ্গে গল্প করতো এবং সে মনে মনে একদিন শালিক হওয়ার স্বপ্ন বুনতো।

অরুণিমা যখন শালিক হওয়ার স্বপ্ন দেখত, কবিও তখনও স্বপ্ন দেখত বৃষ্টি হবার। কিন্তু নিয়তির দুর্বিপাকে অরুণিমার সঙ্গে কবির বিচ্ছেদ ঘটে যায়। অতঃপর জীবনের শেষপ্রান্তে এসে নিঃসঙ্গ কবি পথের বাঁকে বাঁকে শালিক পাখি খুঁজতে থাকে। কোথাও শালিক পাখি দেখলে কবির অস্থির ছুটোছুটি জানান দেয়-শালিক পাখির ভিড়েই কবি তার অরুণিমাকে খুঁজছে।

অবশেষে কোনও এক মেঘাচ্ছন্ন বিকেলে একটি শালিক উড়ে এসে কবির বারান্দার সামনে বিদ্যুতের তারের ওপরে এসে বসে। আর তখন আকাশ থেকে ঝমঝমিয়ে নেমে আসে বৃষ্টি। কবি উন্মাদ হয়ে ভাবতে থাকে অরুণিমা ভিজে যাচ্ছে। সে চিৎকার করে শালিক পাখিটিকে অরুণিমা নাম ধরে ডাকতে থাকে। আর তখনই শালিক পাখি বৃষ্টি মাথায় উড়ে যায়। এভাবেই এগিয়ে চলে ‘ভেজা শালিক’ এর গল্প।

এই ছবিতে অভিনয় করেছেন ভারতের দুজন শিল্পী। অরুণিমা চরিত্রে কর্মিতা বণিক এবং কবির চরিত্রে শুভাশীষ কর। ত্রিপুরা রাজ্যের অদূরে বিভিন্ন পাহাড়ি পথ এবং দৃষ্টিনন্দন বনাঞ্চলের মনোরম পরিবেশে এই সিনেমার শুটিং সম্পন্ন হয়।

পিআর/জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission