
কলকাতার বাংলা সিরিয়ালের পরিচিত মুখ মহুয়া হালদার বিয়ে করেছেন। ছোট পর্দার পাশাপাশি ‘ইয়ে মাদার্স’, ‘এক ফালি রোদ’, ‘দুগ্ধনখর’, ‘নায়িকার মতো’সহ বেশ কিছু চলচ্চিত্রে দেখা গেছে এই সুন্দরী অভিনেত্রীকে।
গেলো ১৫ ডিসেম্বর সহকর্মী অরিত্র দত্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মহুয়া। এদিন তাদের শুভেচ্ছা জানাতে টালিউডের অনেক তারকার হাজির হয়েছিলেন।
মহুয়া এবং অরিত্র মঞ্চেও একসঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। দুই তারকার অভিনীত নাটক বেশ প্রশংসিত হয়েছে। ২৮ বছর বয়সী এই অভিনেত্রীর সঙ্গে অরিত্রের প্রেমের গুঞ্জন আগে থেকেই শোনা গেছে।

ক্যারিয়ারে ‘মা’ ধারাবাহিকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন মহুয়া। আর এখন তো ছোট ও বড় পর্দায় নিয়িমিতভাবে কাজ করছেন তিনি। এ সিরিয়ালে মায়ের চরিত্রে অভিনয় করেন মহুয়া আর অরিত্র দত্ত করেন দেবরের অভিনয়।
সংসার জীবনে সুখে শান্তিতে পথচলার জন্য তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া চেয়েছেন মহুয়া।
এম/জেএইচ




