
মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কাপুরের প্রেমের সম্পর্ক এখন দিনের আলোর মতো সত্য। নতুন বছরেই বলিউডের এই দুই তারকা ঘর বাঁধতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। এরই মধ্যে নাকি তারা নতুন ফ্ল্যাটও কিনেছেন।
মালাইকা-অর্জুনকে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে। বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তারা দুজনেই। সম্প্রতি এমনই এক প্রশ্নে রেগে গেলেন মালাইকা।
বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে কি-না?—এমনই প্রশ্ন করা হয়েছিল মালাইকাকে। অথচ সাংবাদিকদের প্রশ্ন শুনেই রেগে যান তিনি। বিয়ে সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তর তিনি দেবেন না। সেকথা স্পষ্টভাবে না জানালেও হাব-ভাবে পরিষ্কার করে দেন তিনি।
এখন অর্জুন কাপুরের বয়স ৩৩ বছর আর মালাইকার ৪৫। সম্পর্কের ক্ষেত্রে বয়স কোনও বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের কাছে।
এর আগে সালমানের বোন অর্পিতা খানের সঙ্গেও অর্জুন প্রেম করছিলেন বলে শোনা যায়। আর অর্পিতার সঙ্গে সম্পর্কে থাকতে থাকতেই অর্জুন মালাইকার সঙ্গে সম্পর্কে জড়ান।
আর সেই কারণে ভেঙে পড়েছিলেন সালমানের আদরের বোন অর্পিতা। শুধু তাই নয় অর্জুন মালাইকার সম্পর্কের জন্য ফাটল ধরে আরবাজ-মালাইকার ১৮ বছরের বিবাহিত জীবনে। এদিকে অর্জুনের পরিবার থেকেও মালাইকার সঙ্গে সম্পর্ক কেউই ভালোভাবে নেয়নি।
এম/পি




