
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। নিত্য নতুন চরিত্রে বিভিন্ন নাটকে অভিনয়ের কারণে দর্শক মহলে বেশ পরিচিতি তার। এখন তো কাজও কমিয়ে দিয়েছেন।
সব নাটকে কাজও করছেন না এই অভিনেতা। কয়েকদিন আগে নতুন একটি নাটকে অভিনয় করেছেন তিনি।
নাটকের নাম ‘অবুঝ দিনের গল্প’। এ নাটকে অপূর্বের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা।
নাটকটি নিয়ে অপূর্ব বলেন, শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় এ কাজটি করেছি। তার পরিচালনায় এর আগেও বেশ কিছু কাজ করেছি। তার লেখা গল্পে ভিন্নতা থাকে। এ নাটকেও সুন্দর একটি গল্প রয়েছে। আশা করি, দর্শকরা এটি পছন্দ করবেন।
আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় দর্শকরা ‘অবুঝ দিনের গল্প’ নাটকটি আরটিভিতে দেখতে পাবেন।
এম/এসআর




