পায়েলের ‘জামাই বদল’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯ , ০১:৫৩ পিএম


পায়েলের ‘জামাই বদল’

‘প্রেম আমার’ ছবির কথা মনে আছে। দর্শক হৃদয়ে দাগ কাটার মতো অভিনয় করেছিলেন পায়েল সরকার। পরবর্তীতে ‘বোঝে না সে বোঝে না’সহ অনেক ছবিতেই দেখা গেছে তাকে। সবশেষ শাকিব খানের বিপরীতে কলকাতার ‘ভাইজান এলো রে’ ছবিতেও দারুণ অভিনয় করেছেন পায়েল।

কলকাতার এই নায়িকার সাবলীল অভিনয়ে মুগ্ধ দর্শক। আগামী ১৮ জানুয়ারি মুক্তি পাবে এই অভিনেত্রীর ‘জামাই বদল’। সেখানেই স্বামী বদলের গল্প রয়েছে। পায়েলের চরিত্রের নাম প্রীতি। বয়ফ্রেন্ডকে ব্ল্যাকমেইল করে সে। এ ছবিতে হিরণের সঙ্গে জুটি বেঁধেছেন পায়েল। পায়েল বলেন, ‘হিরণের সঙ্গে আগে কাজ করেছি। তা ছাড়া সোহম, কৌশানী রয়েছে। ফ্রেন্ডলি জোন ছিল কাজের।’ 

সম্প্রতি ‘মুখোমুখি’ ছবিতে অভিনয় করেছেন পায়েল। তার বিপরীতে ছিলেন যিশু সেনগুপ্ত। নায়িকার ভাষ্য, ‘এই ছবিটা ইন্ডিভিজ্যুয়াল টেস্টের ওপর নির্ভর করবে। ভালো বা খারাপ লাগার জন্যও ছবিটা দেখা দরকার। মেকিংয়ের দিক থেকে বলতে পারি ৩৬০ ডিগ্রি শেডস রয়েছে।’

ছবিতে পায়েলের চরিত্রের নাম অনুসূয়া। কম্পিটিটিভ ওয়ার্ল্ডে মানানসই হতে গিয়ে আমরা যেটা নই, সেটা হওয়ার চেষ্টা করি। এ বিষয়ের ওপরই এগোবে চিত্রনাট্য। নিজের মুখোমুখি হওয়াটাই সবচেয়ে কঠিন, এ ছবি সেই সত্যিকেই ফের সামনে এনে ফেলবে।

এছাড়া পরমব্রতের পরিচালনায় ‘শরতে আজ’ নামের একটি ওয়েবসিরিজে অভিনয় করছেন পায়েল। রোমান্টিক এই থ্রিলার আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘জি ফাইভ’ প্ল্যাটফর্মে। খবর আনন্দবাজার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission