
২০ বছর পর গানে ফিরেছেন সাব্বির নাসির। ৯০-এর দশকের গায়ক ও গিটারিস্ট তিনি। গেল জানুয়ারিতে রোমান্টিক গান ‘তুমি যদি বলো’ দিয়ে ফিরেছেন গানের জগতে। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন নাসরিন নাসা।
এবার ‘ফাগুন আসছে’ নামের নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন সাব্বির নাসির ও নাসরিন নাসা।। গানটি লিখেছেন তাহমিনা পারভিন, সুর করেছেন মুনতাসির তুষার।

ইতোমধ্যে গানটি নিয়ে মিউজিক ভিডিও তৈরির কাজ শেষ হয়েছে। এস এম ফজলে রাব্বি ও রাজু রাজের পরিচালনায় এতে মডেল হয়েছেন সালহা খানম নাদিয়া এবং আশফাক রাণা। চলতি সপ্তাহেই গানচিল-এর ব্যানারে মিউজিক ভিডিওটি মুক্তি পাবে।
জিএ/এম




