
চলতি বছরের বহুল আলোচিত ছবি ‘যদি একদিন’ এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পেতে যাচ্ছে। ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। এটাই তার অভিনীত প্রথম চলচ্চিত্র। তাহসানের বিপরীতে আছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী।
বাংলাদেশে আলোচিত হওয়ার পর ছবিটির কানাডায় মুক্তি পায়। সেই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ার দর্শকরা দেখতে পাবেন ‘যদি একদিন’।
অস্ট্রেলিয়ায় ছবিটি পরিবেশনা করছে বঙ্গজ ফিল্মস। সিডনিতে ৩১ মার্চ প্রথম শো প্রদর্শিত হবে সন্ধ্যা ৬টায় হুইটস ব্যাংকসটাউনে। এরপর ৭ এপ্রিল বিকেল ৫টা ৩০ মিনিটে লাইম লাইট সিনেমা (ক্যানবেরা), ১৪ এপ্রিল সন্ধ্যা ৬টায় রিডিং অ্যাবার্নে, ২১ এপ্রিল বেলা ৩টায় ভিলেজ সিনেমাস গ্লেন অয়েভারলি (মেলবোর্নে)।
ছবিটির টিকিট পাওয়া যাচ্ছে এই ঠিকানায়- www.krazytckets.com.au
‘যদি একদিন’ সিনেমায় অভিনয় করেছেন তাহসান খান, শ্রাবন্তী (কলকাতা), তাসকিন রহমান, রানী আহাদ, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরীন শিখা রাইসা। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। পরিচালনায় মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ।
এম/ডি




