
গায়ক ফকির আলমগীর। গণসঙ্গীতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী। তিনি অসহায় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর। এবার মে দিবস উপলক্ষে মঙ্গলবার রাতে প্রকাশ হলো তার নতুন গান ‘ভালোবাসা তুমি’।
মৌলিক গানটি নিয়ে ফকির আলমগীর জানান, ‘মে দিবসে শ্রোতাদের নতুন একটি গান উপহার দিতে পেরে আমার অনেক ভালো লাগছে। মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ভিন্নধর্মী এই গানটি আমাকে মুগ্ধ করেছে। শ্রোতাদের ভালো লাগলে তৃপ্তি পাব।’
‘ভালোবাসা তুমি ঘামে ভেজা নোনতা কবিতা, ভালোবাসা তুমি আপসের কাছে বন্দি মানবতা, ভালোবাসা তুমি ক্ষুধার্ত রাতে সখিনার চুম্বন, ভালোবাসা তুমি রোজ রোজ মরে বাঁচার আন্দোলন’- এমন কাব্যিক কথার গানটি লিখেছেন লিমন আহমেদ। সুর করেছেন মুরাদ নূর ও সঙ্গীতায়োজন করেছেন অভিজিৎ জিতু।
এম/জেবি




