
কিয়ারা আদভানি। বলিউডের হালের আলোচিত নাম। ২৬ বছরের এই সুন্দরীর লম্বা চুল কাটার দৃশ্য ভাইরাল হয়েছে। এই দৃশ্য দেখে ভক্তরা বিস্মিত, আহত! প্রশ্ন উঠেছে কেন কিয়ারা এমন করলেন।
সিনেমায় অভিনয় ও বিজ্ঞাপনসহ নানা কাজের জন্য তাকে প্রায়ই ব্যস্ত থাকতে হয়। এদিকে তার চুল বেশ লম্বা। আর এই চুলের যত্নে সময় তো দিতেই হয়। কিন্তু ব্যস্ততার কারণে পারেন না।
তার মা দেশীয় পদ্ধতিতে চুলের যত্ন নেন। সমস্যা হলো মাকেও অনুসরণ করতে পারেন না তিনি। আর তাই রাগে-ক্ষোভে প্রকাশ্যেই নিজের লম্বা চুল কেটে ফেললেন!
চুল কাটার কারণ হিসেবে কিয়ারা আদভানি জানান, ‘আমি জাস্ট এর সঙ্গে পেরে উঠছিলাম না। আর সে কারণেই সিদ্ধান্ত নিলাম নিজ হাতে কেটে ফেলব। দেখুন তো নতুন লুক ভালো লাগে কি-না।’
‘লাস্ট স্টোরিস’ খ্যাত কিয়ানা চুল খুব ভালোবাসেন। কিয়ারা আদভানির নতুন ছবির নাম ‘কবির সিং’ । ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর।
এম/জেএইচ




