
‘আমিতো ভালা না’ খ্যাত গায়ক কামরুজ্জামান রাব্বি খুব অল্প সময়েই শ্রোতামহলে বেশ পরিচিতি পেয়েছেন। তার গাওয়া গানটি ভাইরাল হয়। পরবর্তীতে একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ফের নতুনভাবে গানের ভিডিও প্রকাশ হয়।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত হয়েছে কামরুজ্জামান রাব্বির নতুন মিউজিক ভিডিও ‘গুরু’।
‘আমি যার প্রেমেতে ডুব মারিয়া করি যার সন্ধান.. গুরু গো..’ শেখ সাইফুল্লাহ রুমীর এমন কথায় সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এ এইচ জীবন।
গানটি নিয়ে কামরুজ্জামান রাব্বি বলেন, ‘এই ব্যানারে এটি আমার দ্বিতীয় গান। এবারের গানটি নিয়েও আমি আশাবাদী। রুমী ভাইর লিরিক বরাবরই অসাধারণ। এই গানটিও ব্যতিক্রম নয়।
উল্লেখ্য, এর আগে একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে কামরুজ্জামান রাব্বির কণ্ঠে ‘সাধু কানা’ শীর্ষক একটি গান রিলিজ হয়।
এম/পি




