ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

আরিফ-টিনার ‘মেঘের বাড়ি’

আরটিভই অনলাইন রিপোর্ট

প্রকাশ : ১৯ মে ২০১৯, ০৪:১০ পিএম

প্রথম একসাথে নাটকের গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা খ্যাত কণ্ঠশিল্পী আরিফ ও কণ্ঠশিল্পী টিনা রাসেল। গতকাল ১৮ মে গ্রিন রোড়ে আরিফ এর হোম স্টুডিওতে গানটির ভয়েসের কাজ শেষ হয়।

‘মেঘের বাড়ি’ শিরোনামের গানটি ব্যবহৃত হয়েছে বি.উ শুভ’র পরিচালনায় ঈদের বিশেষ ‘মেঘের বাড়ি যাবো’ নাটকে । বাস এইচডি প্রযোজনায় নাটকটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন একুশে টিভিতে রাত ৮ টায়। গানে রোমান্সে মাতবেন অপুর্ব এবং মেহজাবিন চৌধুরী। গানের কথা ও করেছেন জিয়াউদ্দিন আলম।

এ প্রসঙ্গে আরিফ বলেন, ‘এই প্রথমবার আমি আর টিনা নাটকের গান করলাম। অডিও-সিনেমায় গান করলেও এবারই প্রথম দু’জন নাটকের গানে করা হয়েছে। দারুণ একটা গান। ফুল এনার্জেটিক। শ্রোতা-দর্শকরা নতুন কিছু পেতে যাচ্ছে এই গানের মাধ্যমে। আমার বিশ্বাস, এই গানটি খুব পছন্দ করবে।

টিনা বলেন, ‘আরিফ ভাইয়ের অনেক গান শুনেছি। তিনি একজন ভালো শিল্পী। প্রথমবার আরিফ ভাইয়ের সঙ্গে আমি নাটকের গান গাইলাম, ভালো লাগছে। গানটির কথা ও সুর অসাধারণ আমার খুব পছন্দ হয়েছে। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে।

টিনার সঙ্গীত জগতে এই আবির্ভাব প্লেব্যাক দিয়ে! ২০১১ সালে। অভিষেক অ্যালবাম ছিল ‘আজ কি বৃষ্টি হবে’। তারপর থেকে এখন পর্যন্ত ছবির ৩০টির মতো গানে কণ্ঠ দিয়েছেন।

উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘সর্বনাশা ইয়াবা’, ‘বউ বানাব তোকে’, ‘প্রেম করব তোমার সাথে’ ইত্যাদি। গান দিয়ে পরিচিতি এলেও মডেলিং ও উপস্থাপনায়ও আছেন টিনা। প্লেব্যাকের বছরই মডেলিংয়ে অভিষেক তার। নাভানার একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করে পরিচিতজনদের কাছ থেকে ইতিবাচক ফিডব্যাক পেয়েছেন। টিনার গানে হাতেখড়ি স্কুলজীবনের শুরুতে, মায়ের কাছে। মা সামসুন নাহার ভালো গাইতেন। প্লেব্যাক ও অডিওর পাশাপাশি স্টেজ শো নিয়ে টিনা এখন ব্যস্ত সময় পার করছেন।

অন্যদিকে‘ক্লোজআপ ওয়ান’খ্যাত গায়ক আরিফ বাংলাদেশের প্রথম গানের রিয়েলিটি শো ‘ক্লোজ আপ ওয়ান’ তোমাকেই খুঁজছে বাংলাদেশ এ। সেখানে তিনি বিভিন্ন রাউন্ডে পছন্দের গান করে বিচারকের পয়েন্টে সেরা দশেও স্থান করে নেন।

এখন পর্যন্ত আরিফের তিনটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। সেগুলো হচ্ছে ‘দাও হাত বাড়িয়ে’ (২০১০), ‘রোদেলা’ (২০১২) এবং ‘দাও হাত বাড়িয়ে ২’ (২০১৩)।

এছাড়া ১২টি মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছেন এবং দুটি সিনেমাতে গান করারও সৌভাগ্য হয়েছে তার। ২০০৯ সালে তার প্রথম একক অ্যালবাম ‘দাও হাত বাড়িয়ে’ প্রকাশ পায় সঙ্গীতার ব্যানারে। সেই অ্যালবামটির দাও হাত বাড়িয়ে শিরোনামের গানটি তখন ব্যাপক জনপ্রিয়তা পায়। গানটি লিখেছিলেন আহম্মেদ রাজিব এবং সুর,সঙ্গীত করেছিলেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক হৃদয় খান।

এম/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ওয়াসিম সিতার
ছোট পর্দার পরিচালক ও অভিনেতা  ওয়াসিম সিতার ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ওয়াসিমের সঙ্গে আরটিভির পক্ষ থেকে চুক্তিপত্র করেন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। রাজধানীর কারওয়ান বাজারে আরটিভির প্রধান কার্যালয়ে চুক্তিপত্র স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  এ ব্যাপারে ওয়াসিম সিতার আরটিভি অনলাইনকে বলেন, আমার চ্যানেল 'ককটেল এন্টারটেইনমেন্ট' ইউটিউব চ্যানেলটি আরটিভি ডিজিটালের তত্ত্বাবধানে থাকবে। ইতোমধ্যে এর মাধ্যমে আমি বেশকিছু কন্টেন্ট দর্শকদের উপহার দিয়েছি। এখন থেকে নিয়মিত দর্শকদের ওয়েবসিরিজ ও শটফিল্ম উপহার দেব। এছাড়া তরুণদের নিয়েও কাজ করব। বিশেষ করে যারা মেধাবী শিল্পী কিন্তু কোনো প্লাটফর্ম খুঁজে পাচ্ছেন না তাদের সুযোগ দেব। আমার পক্ষ থেকে জুনাইদ ইরফান তত্ত্বাবধানে থাকবেন।  ধন্যবাদ আরটিভিকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ওয়াসিম সিতার বেশকিছু টেলিভিশন নাটক পরিচালনা করেছেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে সেলফিবাজ, দ্য ডেসটিনেশন ওয়েডিং, রোলিং ইন দ্য ডে, আনমেরিড, আই অ্যাম স্যরি ইত্যাদি। অভিনয়েও বেশ পাকাপোক্ত অবস্থান তার। সবশেষ বাংলা চলচ্চিত্র 'ন ডড়াই'তে লিয়াকত চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। জিএ 
ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ওয়াসিম সিতার
নতুন বছর নিয়ে কী ভাবছেন তারকারা
রাত পোহালেই নতুন বছরের আগমন। বিদায় ২০১৯। স্বাগত ২০২০ সাল। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর নিয়ে কী ভাবছেন তারকা। ভক্তদের এ নিয়ে জানার কৌতূহল তো থেকেই যায়। আরটিভি অনলাইন পাঠকদের জন্য তেমনি কয়েকজন জনপ্রিয় তারকার পরিকল্পনার কথা জানাচ্ছে। চলুন পাঠক জেনে নেয়া যাক আপনার প্রিয় তারকার ভাবনা।        আব্দুন নূর সজল গেল বছর কম কাজ করেছি। সব পছন্দনীয় কাজ ছিল। ১২ বছর পর মিউজিক ভিডিওতে কাজ করেছি। এটা ভালো লাগার। বঙ্গবন্ধু বিপিএল টুর্নামেন্টকে ঘিরে ঢাকা প্লাটুনের থিম সং করেছি। এছাড়া জীন মুভিতে কাজ করেছি। ফেব্রুয়ারির কোনও এক সময় মুক্তি পাবে ছবিটি। বছরের শেষে বিগ বাজেটের একটা ওয়েব সিরিজে কাজ করেছি। পরিবারের সদস্যদের নিয়ে বেশ ভালো ছিলাম।  ভক্তদের জন্য বলবো নতুন বছরে কম কাজ করব। বাছাই করে কাজ করব। আসলে বছরের সংখ্যাটা বড় কথা না কাজ, চিন্তাভাবনাটাই আসল।   ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে তিনি বলেন, জীবনের সঙ্গে এখনও কেউ জড়ায়নি। হুট করে কিছু করব না। কিছু ঘটলে সবাইকে জানিয়ে ঘটাবো। সাদিকা পারভিন পপি গতকাল ফিল্ম ক্লাবের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছি। ৩৯০ ভোটের মধ্যে প্রায় ৩৫০ পেয়েছি। গেল বছর ফিল্ম-অভিনয় নিয়ে ভালোই কেটেছে। নতুন বছরের ভাবনা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে। হলের সংখ্যা কমে গেছে। এছাড়া অনেক ছবি চলছে না কোন্দল ও নোংরা পলিটিক্সের কারণে। গণ্ডগোল না করে চলচ্চিত্র কীভাবে বাঁচবে এদিকে সবাই খেয়াল করব। কাজ নিয়ে তিনি বলেন, ভালো কাজ আসবে, ভালো কাজ করব। আমি আমার ক্যারিয়ারে কম টাকার কাজ ও নিম্ন কাজ করিনি। আশা করি সুস্থ ও সুন্দর বছর পার করব।   সাজু খাদেম গত বছর ২০১৯ সালের মতো কাটল, নতুন বছর ২০২০ সালের মতো কাটবে। ২০১৯ সালে অনেক কাজ করেছি। ২০২০ সালে কিছু চমক নিয়ে আসব। ভক্তদের অপেক্ষা করতে বলবো। আসলে বছর কাউন্ট করে তো কিছু হয় না। আমার মনে হয় প্রতিটা দিন মুহূর্ত গুরুত্বপূর্ণ সেটা যদি আমি কাজে লাগাতে পারি তাহলে দর্শকরা আমাকে আরও ভালোবাসবেন। আর দর্শকরা সময়টা কাজে লাগালে জীবন সমৃদ্ধির দিকে যাবে। সাঈদ বাবু ২০১৯ সালে আমার জন্য সুখের ছিল। নাটক করেছি বেশ কিছু।  ‘ন ডরাই’ সিনেমা ছিল আমার চমক। এই সিনেমায় অনেক পরিশ্রম করেছি। ২০২০ সালে আরও ভালো কাজ উপহার দেবো। ইতোমধ্যে কয়েকটা সিনেমার প্রস্তাব পেয়েছি। সপ্তাহ খানেকের মধ্যে বসবো। তারপর ফলাফল জানাবো। আশা করছি ভক্তরা সুখবর পাবেন। জিএ/এম   
নতুন বছর নিয়ে কী ভাবছেন তারকারা
সৃজিতকে বিয়ের কারণ জানালেন মিথিলা
২০১৯ সালের সবচেয়ে আলোচিত ঘটনা কলকাতার সৃজিত ও ঢাকার মিথিলার বিয়ে। তাদের বিয়ে নিয়ে গণমাধ্যমে তুমুল আলোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়াও সরব ছিল। বিয়ের পর সুইজারল্যান্ডে হানিমুন সেরেছেন তারা। এবার সৃজিতকে বিয়ের দুটি কারণ জানালেন মিথিলা। ইনস্টাগ্রামে দুজনের ছবি পোস্ট করে এই এক হওয়া প্রসঙ্গে মিথিলা লিখেছেন, প্রথম কারণ আমরা দুজনই একই রকম পাগলাটে। দ্বিতীয় কারণ হিসেবে লেখেন, আমরা অলস হয়েও সব সময় ব্যস্ত। গেল ৬ ডিসেম্বর কলকাতায় রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত-মিথিলা। তাদের পরিচয় গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম।   এম
সৃজিতকে বিয়ের কারণ জানালেন মিথিলা
নতুন ছবি ‘সিগন্যাল’
নতুন ছবি ‘সিগন্যাল’র মহরত অনুষ্ঠিত হলো। ৩০ ডিসেম্বর এফডিসির জহির রায়হান কালার ল্যাবে সায়মন তারিক পরিচালিত ছবিটির ঘোষণা দেয়া হয়। এতে প্রথমবারের মতো জুটি বাঁধলেন চিত্রনায়িকা তানিন সুবাহ ও চিত্রনায়ক আসিফ ইমরোজ। মহরতে উপস্থিত ছিলেন- পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, নির্মাতা মুশফিকুর রহমান, নির্মাতা ছটকু আহমেদ, হেলেনা জাহাঙ্গীর, বড় দা মিঠু, তারিক আনাম খান, গাজী মাজারুল ইসলাম, মুনিরা মিঠুসহ চলচ্চিত্রের অনেকেই। এ সময় গুনী নির্মাতা ছটকু আহমেদ বলেন, আমাদের চলচ্চিত্র এখন একটা খারাপ সময় যাচ্ছে। তবে আমার বিশ্বাস আমরা সবাই মিলে কাজ করলে আবার চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। তানিন সুবহা বলেন, চমৎকার একটি গল্প নিয়ে ছবিটি নির্মিত হতে যাচ্ছে। এমন চরিত্রে প্রথম অভিনয় করব। আমার জন্য একটু কষ্টের হবে। তবুও গল্পের প্রয়োজনে এটা আমি করব। নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে ছবিটির শুটিং শুরু হবে জানান পরিচালক। এম
নতুন ছবি ‘সিগন্যাল’
কাজলের মন ভেঙেছে
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। নতুন ছবি তানাজি নিয়ে আসছে ১০ জানুয়ারি দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। সঙ্গে আছেন স্বামী অজয় দেবগণ ও সাইফ আলী খান। এরই মধ্যে মন ভেঙেছে কাজলের। কারণ হিসেবে সাইফকেই দায়ী করলেন তিনি। ধোকাবাজ বলে বসলেন কাজল। টুইটারে যত রাগ প্রকাশ করলেন। কাজল লিখেছেন, তুমি আমার সঙ্গে 'ওমকারা'র সময়ও ধোকাবাজি করেছিলে। আবার করলে। আশা করবো তুমি আমার এই পোস্ট সুইজারল্যান্ড থেকে পড়বে। ভারতীয় গণমাধ্যমের খবর, সাইফের ছবির প্রোমোশনে না আসাই কাজলের রাগের কারণ। ছবির প্রোমোশন না করে সাইফ গিয়েছেন সুইজারল্যান্ডে তৈমুর ও কারিনার সঙ্গে ছুটি কাটাতে। মাথা গরমের কারণেই নাকি কাজল এমন পোস্ট করেছেন। বিষয়টি বন্ধুত্বেরও। তা নিমিষেই ঠিক হয়ে যাবে। তানাজি ছবিতে মারাটা যোদ্ধা হয়েছেন অজয়। কাজল তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। আর ভিলেনের চরিত্রে দেখা যাবে সাইফকে। এম
কাজলের মন ভেঙেছে
আরও পড়ুন
আমাকে এভাবে হেয় করার অধিকার রাষ্ট্রের নেই: ভাষাসৈনিক টিপু
সিলেটে টিসিবির পেঁয়াজ কিনতে লাইনে মেয়র আরিফ
৮ দিনের মধ্যে জাহাঙ্গীরনগর না খুললে লাগাতার আন্দোলনের হুশিয়ারী
সিলেটের মেয়র আরিফসহ তিন বিএনপি নেতার পদত্যাগ