
আসছে ঈদকে উপলক্ষ্য করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘মনের মতো মানুষ পাইলাম না’। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি মঙ্গলবার (৩০ জুলাই) বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র দেয় চলচ্চিত্র সেন্সরবোর্ড। নিশ্চিত করেছেন ছবির পরিচালক জাকির হোসেন রাজু।
‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী। দেশবাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিতে জুটি বেঁধেছেন শাকিব খান ও বুবলী। যদিও জাকির হোসেন রাজু এই ছবির ঘোষাণা দিয়েছিলেন ২০১৩ সালে। তখন ছবির মহরতে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের অভিনয়ের বিষয়টি জানানো হয়।
পরবর্তীতে সময় বদলেছে। শাকিব খান ও অপু বিশ্বাসের গোপন বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। বিয়ের খবর জানাজানির পর তাদের ডিভোর্সও হয়। ছবিতে অপুর জায়গা দখল করে নিয়েছেন বুবলী। যার সঙ্গে শাকিব খানের সুসম্পর্ক এখন।
আরও পড়ুন
এম




