
টালিউডের সিনেমার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকালে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর আনন্দবাজার পত্রিকার।
প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এই অভিনেতা। তার বয়সের দিক লক্ষ্য রেখে শরীরে অন্যান্য দিকগুলো খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। সৌমিত্রের চিকিৎসার জন্য চারজনের একটি টিম তৈরি করা হয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
জানা গেছে, আজ ভোরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্বাসকষ্ট শুরু হয়। তার ছেলে সৌগত চট্টোপাধ্যায় বলেন, ‘আমাদের পরিবার থেকে দ্রুত খবর দেয়া হয় গৃহচিকিৎসককে। তার পরামর্শেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাবাকে। আইসিইউ-তে ভর্তি করা হয় তাকে। বাবার ফুসফুসের সংক্রমণ রয়েছে।’
আরো পড়ুন:
এম




