খোলামেলা কথা বলে গভীর বার্তা দিলেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ১৯ আগস্ট ২০১৯ , ০৫:৫৫ পিএম


অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়
স্বস্তিকা মুখোপাধ্যায়

টালিউড জগতে ‘ঠোঁট কাটা’ হিসেবে পরিচিতি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের। তাকে নিয়ে প্রায়ই নানা বিতর্ক শোনা যায়। খোলামেলা আলোচনা করতে ভালোবাসেন তিনি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন অনুসারীর কমেন্টের উত্তর খোলামেলাভাবে দিয়েছেন। তবে তার কথার মর্মার্থ গভীর।

গেল রোববার অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের একটি ছবি পোস্ট করেন। গায়ে কালো রঙের কুর্তি, গলায় আফগানি হার, চোখে রোদচশমা আর ঠোঁটে গাঢ় বেগুনি রঙের লিপস্টিক। স্বস্তিকার পোস্টে একজন মন্তব্য করেন, ‘যৌনকর্মীর মতো লাগে।’ কমেন্ট পরে অভিনেত্রীর অন্যান্য অনুসারীরা রেগে গেলেও রাগেননি অভিনেত্রী। ঠাণ্ডা মাথায় জবাব দিয়েছেন তিনি।

স্বস্তিকা লেখেন, ‘আমি যৌনকর্মীদের ভালোবাসি। ওরাও সমাজের অংশ, তাই না? সমাজের যত নোংরা নিজের শরীর দিয়ে পরিষ্কার করেন ওরা। তা না হলে সেই নোংরা আমার আপনার মতো ভদ্রলোকের বাড়িতে এসে ঢুকে পড়ত।’

তিনি আরও লেখেন,  মাঝে মাঝে ওদের ‘স্টাইল’ অনুকরণ করা উচিত। ওদের একটু সম্মান দিলে সম্মান কমবে না। বেশ্যারাও মানুষ। আর আমি ওদের ভালোবাসি। পতিতাদের স্টাইলকে আমার স্যালুট। আমি গর্বিত যদি আমাকে তাদের মতো দেখায়।

স্বস্তিকার ওই মন্তব্যের পর অনেকেই তাকে প্রশংসা করেছেন। যদিও লজ্জা পেয়ে অনুসারী তার কমেন্ট সরিয়ে ফেলেছেন, কিন্তু ছড়িয়ে পড়েছে স্বস্তিকার ছবিসহ মন্তব্য।

জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission