এবার পুরো গান নিয়ে এলেন সেই রানু (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ , ০৬:৪৫ পিএম


ভারতের রানাঘাটের রানু মণ্ডলকে কে না চেনে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অতি পরিচিত মুখ তিনি। তার ভাইরাল হওয়া তেরি মেরি গানটি তাকে মানুষের আগ্রহের শীর্ষে নিয়ে গেছে। এই গানটি হিমেশের ছবিতেও গেয়েছেন তিনি। যা নিয়ে আরও আগ্রহ জন্ম নেয়। তবে ভক্তরা এতদিন অপেক্ষায় ছিল পুরো গান শোনার।

বিজ্ঞাপন

‘তেরি মেরি কাহানি’ হিমেশের ছবিতে গাওয়া রানু মণ্ডলের প্রথম গান। এই গানের প্রথম দুটি লাইন হিমেশ রেশমিয়া তার সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডিতে পোস্ট করতেই নেট দুনিয়ায় তা ভাইরাল হয়েছিল। অবশেষে নির্মাতাদের পক্ষ থেকে সিনেমার ভিডিও গান প্রকাশ্যে আনা হলো।

বিজ্ঞাপন

এর আগে গানটির একটি ভুয়া ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়েছিল। পরে অবশ্য তা তুলেও নেয়া হয়। এবার নির্মাতাদের পক্ষ থেকে পুরো গানের ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওতে রানুর গলায় গাওয়া শুধু গানের দুটি লাইন নয়, পুরো গানটি শোনা যাচ্ছে। রানুর সঙ্গে ডুয়েট গেয়েছেন হিমেশ রেশমিয়া নিজেই। এখানে রানুকেও বেশ কয়েকবার হাইলাইট করা হয়েছে।

শুধু ‘তেরি মেরি কাহানি’ নয়, হিমেশ রেশমিয়ার ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’র টাইটেল ট্র্যাক ‘আদত’ ও ‘আশিকি ম্যায় তেরি’ গানও গেয়েছেন রানু। এই দুটি গানের পুরো ভিডিও  দেখতে হলে ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

বিজ্ঞাপন

 

জিএ/এম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission