
‘মাসুদ রানা’ ছবিটি নির্মাণের ঘোষণা আসার পর থেকেই ব্যাপক আলোচনা চলছে। যৌথ প্রযোজনার ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছিল ছবিতে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনয় করবেন। যদিও সেসময় শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি বাংলাদেশের কোনও ছবি করছেন না। তবে জাজের দিক থেকে আশা রাখতে বলা হয়েছিল। শেষ পর্যন্ত শ্রদ্ধা ছবিটি করছেন না বলে জানিয়েছে জাজ।
জাজের ফেসবুক পেজে স্ট্যাটাসে বলা হয়, শুটিং সময় পরিবর্তন হওয়ার কারণে কাস্টিং এ কিছুটা পরিবর্তন করতে হয়েছে । আপনারা জানেন যে শুরুতে মাসুদ রানার ৫০% শুটিং মরিশাসে হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী আমরা রেকিও করেছি। কিন্তু মরিশাস শুটিং বান্ধব না হওয়ার কারণে (যেমন উন্নত ক্যামেরা, লাইট, বন্দুক পিস্তল গুলি ও শুটিং এর আনুষঙ্গিক) আমাদের মরিশাস থেকে সরে এখন সাউথ আফ্রিকা যেতে হচ্ছে। এখন মাসুদ রানার শুটিং হবে বাংলাদেশে ৩০%, সাউথ আফ্রিকা ৪০%, মরিশাস ১০%, থাইল্যান্ড ১০%, ও আমেরিকাতে ১০%। তাছাড়া আপনারা জানেন, বাংলাদেশের যৌথ প্রযোজনা নীতিমালা এখন অত্যন্ত জটিল বিধায় আমরা এখনও যৌথ প্রযোজনার জন্য সরকারের কাছে আবেদন করতে পারি নাই। আশা করছি আগামীকাল রবিবার আমরা আবেদন করবো। এবং এই অনুমতি পাওয়া সময় সাপেক্ষ ব্যাপার।
উপরোক্ত সকল বিষয় বিবেচনা করে, আমরা শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছি নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে। যেহেতু আমাদের চুক্তি ছিল শ্রদ্ধা কাপুরের সঙ্গে সেপ্টেম্বর ২৭, ২০১৯ থেকে অক্টোবর ২০ পর্যন্ত (এবং আমরা তার এজেন্টের কাছে অ্যাডভান্সড সাইনিং মানি পাঠিয়ে দিয়েছিলাম)। আর শ্রদ্ধা কাপুর নভেম্বর থেকে বলিউডের অন্য সিনেমাতে শিডিউল দিয়ে রেখেছে, বিধায় আমাদের আপকামিং মাসুদ রানা (MR9) সিনেমায় “সুলতা” চরিত্রে অভিনয় করতে পারছেন না।
তবে মাসুদ রানার ভক্ত, দর্শক ও শুভানুধ্যায়ীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। ইতোমধ্যেই বলিউডের আরেকজন অভিনেত্রী মাসুদ রানা মুভিতে অভিনয়ের ব্যাপারে আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। শিগগিরই জানিয়ে দেবো কে অভিনয় করতে চলেছেন “সুলতা” চরিত্রে।
আপনারা নিশ্চিত থাকতে পারেন যে একটি আন্তর্জাতিক মানের স্পাই থ্রিলার মুভি বানাতে আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। আশা করছি “MR9” বাংলা সিনেমার ইতিহাসে একটা মাইলফলক হয়ে থাকবে। জাজ মাল্টিমিডিয়ার পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককেই জানাই অজস্র ধন্যবাদ!
এম




