
আমার কাছে জানতে চাওয়া হয়েছিল লাইফ নিয়ে কী পরিকল্পনা আমার। আবারও কখনো বিয়ে করবো কি-না। উত্তরে বলেছিলাম একজন মানুষ হিসেবে জীবনটাকে তো বয়ে নিয়ে যেতে হবে। সেজন্য হয়তো একটা আস্থা ও নির্ভরতার আশ্রয় আমার প্রয়োজন হতে পারে। বিয়ে হয়তো করতেও পারি কোনো একদিন। যদি করি তবে এবার মায়ের ইচ্ছায় করবো। তার মানে এই নয় যে, আমি এখনই বিয়ে করে ফেলছি বা বিয়ের জন্য পাত্র দেখা শুরু করে দিয়েছি।
কথাগুলো বলছিলেন অপু বিশ্বাস। আপাতত তিনি বিয়ে করছেন না বলে জানিয়ে দিয়েছেন। সন্তান জয় ও ক্যারিয়ার নিয়ে এখন ব্যস্ত থাকতে চান এই নায়িকা।
নায়ক শাকিব খানকে বিয়ের পর অপু বিশ্বাসের ধর্ম নিয়ে যে ধোঁয়াশা চলমান ছিল তার ইতি টেনেছেন তিনি। এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, ‘আমি হিন্দু ধর্মেই আছি। এবার আমি দুর্গাপূজা করবো। শাকিব তো আমাকে কাগজ-কলমে মুসলিম করেননি। আমি মনে প্রাণে বিশ্বাস করেছিলাম ইসলাম ধর্ম। তবে বাবা-মার সঙ্গে থেকে তো আমি অন্য ধর্ম পালন করতে পারি না।’
বর্তমানে অপু বিশ্বাস অভিনীত দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবি দুটি হলো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ এবং কলকাতার ‘শর্টকাট’।
শাকিব-অপুর বিয়ে হয় ২০০৮ সালের ১৮ এপ্রিল। কিন্তু প্রায় নয় বছর বিয়ের খবর গোপন রাখেন এই তারকা জুটি। ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সী ছেলে সন্তান জয়কে সঙ্গে নিয়ে হাজির হন অপু। সেখানেই বিয়ে ও সন্তান জয়ের কথা প্রকাশ্যে আনেন। পরবর্তীতে শাকিব-অপুর বিচ্ছেদের কথা কারও অজানা নয়।
এম




