ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

নিজের একটা মাথা গোঁজার ঠাঁই নেই প্রবীর মিত্রের (ভিডিও)

গাজী আনিস, আরটিভি অনলাইন

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ০৯:১৪ পিএম

বরেণ্য চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র। সেই ৬০'র দশক থেকে অভিনয় জগতে তার নিয়মিত পদচারণ। ৫০ বছরের বেশি সময়ে ৩০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। জীবনের এই প্রান্তে এসে বেশ অসুস্থ তিনি। ঠিকমতো চলাফেরা করতে পারেন না। হাঁটুর ব্যথায় জন্য লাঠিতে ভর দিয়ে চলাচল করতে হয়। চার দেয়ালের মাঝে পত্রিকা পড়ে, বই পড়ে, টিভি দেখে সময় কাটে তার। সম্প্রতি আরটিভি অনলাইনের সঙ্গে একান্তে কথা বলেছেন বাংলার মানুষের প্রিয় এই অভিনেতা। বলেছেন জীবনের অনেক প্রাপ্তি-অপ্রাপ্তির কথা।

অভিনেতার কাছে সুখের সংজ্ঞাটা বেশ ছোট। অল্পতেই সুখী থাকতে চেয়েছেন তিনি। জীবন চলার পথে সামান্য যা পেয়েছেন তাই নিয়ে সুখী হয়েছেন তিনি। তিনি বলেন, ব্যক্তি জীবনে চাওয়া পাওয়া কম ছিল, অল্পতে সন্তুষ্ট থাকতে চেয়েছি, তাতেই সুখী হয়েছি।

চার সন্তানের জনক প্রবীর মিত্র। প্রতিটি ছেলে মেয়েই মাস্টার্স পাস করেছেন। সবাই ভালোভাবে জীবনযাপন করছে। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ছেলে মেয়েদের লেখাপড়া ও তাদের মানুষ হবার পেছনে শতভাগ কৃতিত্ব স্ত্রী অজন্তা মিত্রর। কারণ শুটিং এর ব্যস্ততার জন্য কোনোদিনই ছেলেমেয়ের লেখাপড়ার প্রতি নজর দেবার সময় পাইনি। স্ত্রীর কথা ছিল সবাইকে মাস্টার্স শেষ করতে হবে। আর তিনি তাই করেছেন। এর জন্য আমি গর্ববোধ করি।

প্রবীর মিত্র প্রেম করে বিয়ে করেছিলেন। তবে তার স্ত্রী অজন্তা মুসলিম ধর্মের অনুসারী। এ বিষয়ে পরিবার থেকে কোনও বাধা পেয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে। অজন্তা ছেলে-মেয়েদের মুসলিম রীতিতেই মানুষ করেছে। এই বিষয়ে আমার কোনও আপত্তি ছিল না।

অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে অভিনেতা বলেন, স্টেজে অনেকদিন অভিনয় করেছি। বিভিন্ন চরিত্রে কাজ করেছি। দেখা যেত একটা চরিত্রের অভিনেতা উপস্থিত হননি, তখন আমি সেই চরিত্রে কাজ করেছি, প্রক্সি দিয়েছি। এতে করে পরবর্তী জীবনে অনেকগুলো চরিত্রে অভিনয় করার ট্রেন্ড ওখান থেকে রপ্ত করতে পেরেছি।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ভেঙে যাচ্ছে সিদ্দিক-মিমের সংসার
---------------------------------------------------------------

তরুণ প্রজন্মের অভিনয়ের কথা উল্লেখ করে অভিনেতা বলেন, এখন অভিনেতাদের মধ্যে সিরিয়াসনেসের অভাব। আন্তরিকতার অভাব। যাই কিছু করি সেটা আন্তরিকভাবে করতে হবে, যেন মানুষের হৃদয়ে জায়গা পায় এমনভাবে কাজ করা উচিৎ।

জনপ্রিয়তার মুহূর্ত স্মৃতি চারণ করে অভিনেতা বলেন, এক সময় অটোগ্রাফ দিতাম। ব্যস্ততা থাকলে পরে আসতে বলতাম। তাতে ভক্তরা খুশি হতো। সেগুলো তারা সযত্নে রেখে দিতো।

এ অভিনেতা এখন বার্ধক্য নিয়ে সময় পার করছেন। বার্ধক্যের প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, বার্ধক্য তো আপনা-আপনি আসে। এক সময় শরীর অকেজো হয়ে যায়। মস্তিষ্ক অকেজো হয়ে যায়, মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। এজন্য প্রস্তুতি নিতে হবে।

সহকর্মীদের দেখাসাক্ষাৎ পান না অভিনেতা। সে প্রসঙ্গে বলেন, অনেক কিছুই খারাপ লাগে। আগে সবার সঙ্গে দেখা হতো কথা হতো। এখন মাসের পর মাস অনেকের সঙ্গে দেখা হয় না, কথা হয় না। কখনও কখনও টেলিফোনে কথা হয়। এটা কষ্ট দেয়, পীড়া দেয়। আমারও দেখতে ইচ্ছে হয়, তাদেরও দেখতে ইচ্ছে হয়, তবে হয়ে ওঠে না। যাই হোক, সবকিছু মেনে নিতে হয়।

নবীনদের উদ্দেশে অভিনেতা বলেন, যাই করবে খুব সিরিয়াসলি করবে। হুট করে আসলাম, তারপর হুট করে চলে গেলাম এমন করলে হবে না। কাজকে সিরিয়াসলি নিতে হবে, চিন্তাভাবনা করতে হবে। তাড়াহুড়ো করলে হবে না।

শেষ জীবনে কাদের বেশি মনে পড়ে এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, স্ত্রী অজন্তা মিত্র ও ছেলে আকাশের মৃত্যু প্রায়ই কষ্ট দেয়। বাড়িতে একা থাকলে তাদের কথা বেশ মনে পড়ে। আকাশ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। ছেলেটা লেখাপড়ায়, দেখতে ও কথায় ছিল খুবই ভালো। আমি ওর জন্য সব সময় দোয়া করি ও যেনো ভালো থাকে।

প্রবীর মিত্র সেগুনবাগিচায় বড় ছেলের সঙ্গে থাকেন। এক সময় যে পৈত্রিক বাড়ি ছিল সে কথা ভুলতে পারেন না। পূর্বপুরুষ জমিদার হওয়ায় অনেক বড় বাড়িতে তার শৈশব কেটেছে। কিন্তু এখন এই ছোট্ট ভাড়া বাসায় নিজেকেও ছোট মনে হয় তার। এই শহরে নিজস্ব মাথা গোঁজার ঠাঁই নেই তার। কষ্ট হলেও অপেক্ষায় আছেন প্রশান্তির।

জিএ/এম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ওয়াসিম সিতার
ছোট পর্দার পরিচালক ও অভিনেতা  ওয়াসিম সিতার ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ওয়াসিমের সঙ্গে আরটিভির পক্ষ থেকে চুক্তিপত্র করেন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। রাজধানীর কারওয়ান বাজারে আরটিভির প্রধান কার্যালয়ে চুক্তিপত্র স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  এ ব্যাপারে ওয়াসিম সিতার আরটিভি অনলাইনকে বলেন, আমার চ্যানেল 'ককটেল এন্টারটেইনমেন্ট' ইউটিউব চ্যানেলটি আরটিভি ডিজিটালের তত্ত্বাবধানে থাকবে। ইতোমধ্যে এর মাধ্যমে আমি বেশকিছু কন্টেন্ট দর্শকদের উপহার দিয়েছি। এখন থেকে নিয়মিত দর্শকদের ওয়েবসিরিজ ও শটফিল্ম উপহার দেব। এছাড়া তরুণদের নিয়েও কাজ করব। বিশেষ করে যারা মেধাবী শিল্পী কিন্তু কোনো প্লাটফর্ম খুঁজে পাচ্ছেন না তাদের সুযোগ দেব। আমার পক্ষ থেকে জুনাইদ ইরফান তত্ত্বাবধানে থাকবেন।  ধন্যবাদ আরটিভিকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ওয়াসিম সিতার বেশকিছু টেলিভিশন নাটক পরিচালনা করেছেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে সেলফিবাজ, দ্য ডেসটিনেশন ওয়েডিং, রোলিং ইন দ্য ডে, আনমেরিড, আই অ্যাম স্যরি ইত্যাদি। অভিনয়েও বেশ পাকাপোক্ত অবস্থান তার। সবশেষ বাংলা চলচ্চিত্র 'ন ডড়াই'তে লিয়াকত চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। জিএ 
ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ওয়াসিম সিতার
নতুন বছর নিয়ে কী ভাবছেন তারকারা
রাত পোহালেই নতুন বছরের আগমন। বিদায় ২০১৯। স্বাগত ২০২০ সাল। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর নিয়ে কী ভাবছেন তারকা। ভক্তদের এ নিয়ে জানার কৌতূহল তো থেকেই যায়। আরটিভি অনলাইন পাঠকদের জন্য তেমনি কয়েকজন জনপ্রিয় তারকার পরিকল্পনার কথা জানাচ্ছে। চলুন পাঠক জেনে নেয়া যাক আপনার প্রিয় তারকার ভাবনা।        আব্দুন নূর সজল গেল বছর কম কাজ করেছি। সব পছন্দনীয় কাজ ছিল। ১২ বছর পর মিউজিক ভিডিওতে কাজ করেছি। এটা ভালো লাগার। বঙ্গবন্ধু বিপিএল টুর্নামেন্টকে ঘিরে ঢাকা প্লাটুনের থিম সং করেছি। এছাড়া জীন মুভিতে কাজ করেছি। ফেব্রুয়ারির কোনও এক সময় মুক্তি পাবে ছবিটি। বছরের শেষে বিগ বাজেটের একটা ওয়েব সিরিজে কাজ করেছি। পরিবারের সদস্যদের নিয়ে বেশ ভালো ছিলাম।  ভক্তদের জন্য বলবো নতুন বছরে কম কাজ করব। বাছাই করে কাজ করব। আসলে বছরের সংখ্যাটা বড় কথা না কাজ, চিন্তাভাবনাটাই আসল।   ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে তিনি বলেন, জীবনের সঙ্গে এখনও কেউ জড়ায়নি। হুট করে কিছু করব না। কিছু ঘটলে সবাইকে জানিয়ে ঘটাবো। সাদিকা পারভিন পপি গতকাল ফিল্ম ক্লাবের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছি। ৩৯০ ভোটের মধ্যে প্রায় ৩৫০ পেয়েছি। গেল বছর ফিল্ম-অভিনয় নিয়ে ভালোই কেটেছে। নতুন বছরের ভাবনা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে। হলের সংখ্যা কমে গেছে। এছাড়া অনেক ছবি চলছে না কোন্দল ও নোংরা পলিটিক্সের কারণে। গণ্ডগোল না করে চলচ্চিত্র কীভাবে বাঁচবে এদিকে সবাই খেয়াল করব। কাজ নিয়ে তিনি বলেন, ভালো কাজ আসবে, ভালো কাজ করব। আমি আমার ক্যারিয়ারে কম টাকার কাজ ও নিম্ন কাজ করিনি। আশা করি সুস্থ ও সুন্দর বছর পার করব।   সাজু খাদেম গত বছর ২০১৯ সালের মতো কাটল, নতুন বছর ২০২০ সালের মতো কাটবে। ২০১৯ সালে অনেক কাজ করেছি। ২০২০ সালে কিছু চমক নিয়ে আসব। ভক্তদের অপেক্ষা করতে বলবো। আসলে বছর কাউন্ট করে তো কিছু হয় না। আমার মনে হয় প্রতিটা দিন মুহূর্ত গুরুত্বপূর্ণ সেটা যদি আমি কাজে লাগাতে পারি তাহলে দর্শকরা আমাকে আরও ভালোবাসবেন। আর দর্শকরা সময়টা কাজে লাগালে জীবন সমৃদ্ধির দিকে যাবে। সাঈদ বাবু ২০১৯ সালে আমার জন্য সুখের ছিল। নাটক করেছি বেশ কিছু।  ‘ন ডরাই’ সিনেমা ছিল আমার চমক। এই সিনেমায় অনেক পরিশ্রম করেছি। ২০২০ সালে আরও ভালো কাজ উপহার দেবো। ইতোমধ্যে কয়েকটা সিনেমার প্রস্তাব পেয়েছি। সপ্তাহ খানেকের মধ্যে বসবো। তারপর ফলাফল জানাবো। আশা করছি ভক্তরা সুখবর পাবেন। জিএ/এম   
নতুন বছর নিয়ে কী ভাবছেন তারকারা
সৃজিতকে বিয়ের কারণ জানালেন মিথিলা
২০১৯ সালের সবচেয়ে আলোচিত ঘটনা কলকাতার সৃজিত ও ঢাকার মিথিলার বিয়ে। তাদের বিয়ে নিয়ে গণমাধ্যমে তুমুল আলোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়াও সরব ছিল। বিয়ের পর সুইজারল্যান্ডে হানিমুন সেরেছেন তারা। এবার সৃজিতকে বিয়ের দুটি কারণ জানালেন মিথিলা। ইনস্টাগ্রামে দুজনের ছবি পোস্ট করে এই এক হওয়া প্রসঙ্গে মিথিলা লিখেছেন, প্রথম কারণ আমরা দুজনই একই রকম পাগলাটে। দ্বিতীয় কারণ হিসেবে লেখেন, আমরা অলস হয়েও সব সময় ব্যস্ত। গেল ৬ ডিসেম্বর কলকাতায় রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত-মিথিলা। তাদের পরিচয় গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম।   এম
সৃজিতকে বিয়ের কারণ জানালেন মিথিলা
নতুন ছবি ‘সিগন্যাল’
নতুন ছবি ‘সিগন্যাল’র মহরত অনুষ্ঠিত হলো। ৩০ ডিসেম্বর এফডিসির জহির রায়হান কালার ল্যাবে সায়মন তারিক পরিচালিত ছবিটির ঘোষণা দেয়া হয়। এতে প্রথমবারের মতো জুটি বাঁধলেন চিত্রনায়িকা তানিন সুবাহ ও চিত্রনায়ক আসিফ ইমরোজ। মহরতে উপস্থিত ছিলেন- পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, নির্মাতা মুশফিকুর রহমান, নির্মাতা ছটকু আহমেদ, হেলেনা জাহাঙ্গীর, বড় দা মিঠু, তারিক আনাম খান, গাজী মাজারুল ইসলাম, মুনিরা মিঠুসহ চলচ্চিত্রের অনেকেই। এ সময় গুনী নির্মাতা ছটকু আহমেদ বলেন, আমাদের চলচ্চিত্র এখন একটা খারাপ সময় যাচ্ছে। তবে আমার বিশ্বাস আমরা সবাই মিলে কাজ করলে আবার চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। তানিন সুবহা বলেন, চমৎকার একটি গল্প নিয়ে ছবিটি নির্মিত হতে যাচ্ছে। এমন চরিত্রে প্রথম অভিনয় করব। আমার জন্য একটু কষ্টের হবে। তবুও গল্পের প্রয়োজনে এটা আমি করব। নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে ছবিটির শুটিং শুরু হবে জানান পরিচালক। এম
নতুন ছবি ‘সিগন্যাল’
কাজলের মন ভেঙেছে
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। নতুন ছবি তানাজি নিয়ে আসছে ১০ জানুয়ারি দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। সঙ্গে আছেন স্বামী অজয় দেবগণ ও সাইফ আলী খান। এরই মধ্যে মন ভেঙেছে কাজলের। কারণ হিসেবে সাইফকেই দায়ী করলেন তিনি। ধোকাবাজ বলে বসলেন কাজল। টুইটারে যত রাগ প্রকাশ করলেন। কাজল লিখেছেন, তুমি আমার সঙ্গে 'ওমকারা'র সময়ও ধোকাবাজি করেছিলে। আবার করলে। আশা করবো তুমি আমার এই পোস্ট সুইজারল্যান্ড থেকে পড়বে। ভারতীয় গণমাধ্যমের খবর, সাইফের ছবির প্রোমোশনে না আসাই কাজলের রাগের কারণ। ছবির প্রোমোশন না করে সাইফ গিয়েছেন সুইজারল্যান্ডে তৈমুর ও কারিনার সঙ্গে ছুটি কাটাতে। মাথা গরমের কারণেই নাকি কাজল এমন পোস্ট করেছেন। বিষয়টি বন্ধুত্বেরও। তা নিমিষেই ঠিক হয়ে যাবে। তানাজি ছবিতে মারাটা যোদ্ধা হয়েছেন অজয়। কাজল তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। আর ভিলেনের চরিত্রে দেখা যাবে সাইফকে। এম
কাজলের মন ভেঙেছে
আরও পড়ুন
এটিএম আজ কিছুটা ভালো, জানালেন স্ত্রী
আমরণ অনশনে রাজশাহী জুট মিলের ৮ শ্রমিক হাসপাতালে
পাটকল শ্রমিকদের আমরণ অনশনে অসুস্থ ৭০, হাসপাতালে ২৭
শীতে নবজাতকের যত্নে জেনে রাখা ভালো