
সুদর্শন মডেল ও নায়ক ইমন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন। ছবির নাম ‘আকবর-ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছে অনেকেই, কিন্তু পুরো শহরের হৃৎপিণ্ডটাকে বুক পকেটে পুরে রেখেছিলেন একজনই। তার নাম আকবর। পরিচালনা করবেন সৈকত নাসির।
এ ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রণক ইকরাম। নাম ভূমিকায় অভিনয় করবেন ইমন। আসছে ১৫ জানুয়ারি ছবির শুটিং শুরু হবে জানান নির্মাতা।
এ ব্যাপারে ইমন আরটিভি অনলাইনকে বলেন, ছবির গল্পে চমক রয়েছে। আর সৈকত নাসির একজন ভালো নির্মাতা। দর্শকদের আমরা নতুন কিছু উপহার দিতে পারব। নতুন এক ইমনকেই খুঁজে পাবেন দর্শক।
‘আকবর-ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ ছবির নায়িকা কে থাকছে তা এখনও জানানো হয়নি। শিগগিরই নায়িকার বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে বলছিলেন সংশ্লিষ্টরা।
তৌকির আহমেদ পরিচালিত 'দারুচিনি দ্বীপ' ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ইমনের। এরপর একে একে 'এক বুক ভালোবাসা', 'গহীনে শব্দ', 'লাল টিপ', 'পদ্ম পাতার জল', 'পাসওয়ার্ড' ছবিগুলোতে কাজ করেছেন তিনি।
এম




