ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

‘কণ্ঠ’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ৮ নভেম্বর

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৯, ০৪:৫১ পিএম
ছবি সংগৃহীত

এ বছর পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া ব্যবসাসফল ও প্রশংসিত ছবির মধ্যে অন্যতম ‘কণ্ঠ’। এবার সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাচ্ছে। আগামী ৮ নভেম্বর আমদানিকৃত প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের তত্ত্বাবধানে দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘কণ্ঠ’।

এ ছবিতেই রমিলা চৌধুরী চরিত্রে অভিনয় করে ভারতের দর্শক সমালোচকদের প্রশংসাস্নাত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ‘কণ্ঠ’ মাত্র ১১ দিনেই পশ্চিমবঙ্গে আয় করেছে ২ কোটি রূপি। এই মন্দা বাজারে ১০০ তম দিন পূর্ণ করা ’কণ্ঠ’ শুধু পশ্চিমবঙ্গেই নয়, মুক্তি পেয়েছে দিল্লী, মুম্বাই, পুনে, আহমেদাবাদ, বেঙ্গালুরু, হায়দরাবাদে।

পাশাপাশি লন্ডন সহ মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬টি শহরে মুক্তি পেয়ে অভাবনীয় সাফল্য পেয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান উইন্ডোজ এর আগে অলটাইম ব্লকবাস্টার ছবি হিসেবে বেলাশেষে, প্রাক্তন, পোস্ত, হামি উপহার দিয়েছিল। তবে বিদেশে আয়ের দিক থেকে ‘কণ্ঠ’ অতীতের সব রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। মালয়ালাম ভাষাতেও ‘মেরি আওয়াজ সুনো’ নামে নির্মিত হচ্ছে ‘কণ্ঠ’। যে ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জয়সুরিয়া।

পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, শুধুমাত্র ব্যবসায়িক সাফল্য নয়, ‘কণ্ঠ’ ছিল আমাদের জন্য একটি অভিযান। বিখ্যাত টাটা মেমোরিয়াল হাসপাতাল আমাদের সাথে একাত্ম হয়ে জানিয়েছে, প্রত্যেক পরিবার, ডাক্তারদের বাধ্যতামূলকভাবে ‘কণ্ঠ’ দেখা উচিত। তারা ইতিমধ্যেই ইউনিসেফ, ইউনেস্কো, ডব্লিউ এইচ ও, শ্রীলংকা, নেপালে ছবিটি প্রদর্শনের জন্য পরামর্শ দিয়েছে। খুব শিগগীরই ইউনিসেফে প্রদর্শিত হবে ‘কণ্ঠ’।

এর বাইরে ‘কণ্ঠ’ কেন্দ্র করে ভারতের বিভিন্ন প্রান্তে তৈরি হচ্ছে ‘কণ্ঠ’ ক্লাব। যারা কণ্ঠনালীর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে আড্ডা-আলোচনা, বিনোদনের ব্যবস্থার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলাই এই ক্লাবের উদ্দেশ্য। শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, কোনও রোগই যে শেষ কথা হতে পারেনা, জীবনীশক্তি বাঁচিয়ে রাখলে যে সবকিছুর অস্তিত্ব টিকিয়ে রাখা যায়-সে গল্পটিই বলার চেষ্টা করা হয়েছে এ ছবিতে। আমার বাবা বরিশালের মানুষ। তাই খুব ভালো লাগছে, বাংলাদেশের মানুষের কাছে ‘কণ্ঠ’ পৌঁছে যাচ্ছে। কারণ বাংলাদেশের মেয়ে জয়া আহসান এ ছবিতে কতটা ভালো অভিনয় করেছেন, তা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। জয়া আহসানকে নিয়ে বাংলাদেশের মতো আমরাও ভীষণভাবে গর্বিত, আমি গর্বিত। কারণ আমার পরিচালনায় জয়া অভিনয় করেছে, আমি জয়ার সাথে পর্দা ভাগ করেছি। ‘কণ্ঠ’ মুক্তি উপলক্ষে আমার মা, স্ত্রী, শ্বশুর শাশুড়ি, দিদি, নন্দিতা রায়, তার দিদি, প্রযোজনা সংস্থা উইন্ডোজের পুরো পরিবার বাংলাদেশে আসছি। আমি নিশ্চিত বাংলাদেশে আমাদের যারা শুভাকাঙ্খী-অনুসারী আছেন, তারা এ ছবিটি দেখে তাদের সুচিন্তিত মতামত জানাবেন।

জয়া আহসান বলেন, দীর্ঘদিনের প্রতীক্ষার পর 'কণ্ঠ' মুক্তি পাচ্ছে আমার দেশে। এ ছবিতে বাংলাদেশেরই একজন হিসেবে অভিনয় করেছি। যারা ভালো ছবি দেখতে চান, বিশেষ করে যারা আরজে কিংবা শিল্প-সংস্কৃতি নিয়ে কাজ করেন এবং বিশেষ করে যারা জীবনের কাছে নতুন অর্থ খুঁজছেন, বেঁচে থাকার নতুন অবলম্বন খুঁজছেন, তারা প্লিজ 'কণ্ঠ’ দেখতে আসবেন।

এম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ওয়াসিম সিতার
ছোট পর্দার পরিচালক ও অভিনেতা  ওয়াসিম সিতার ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ওয়াসিমের সঙ্গে আরটিভির পক্ষ থেকে চুক্তিপত্র করেন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। রাজধানীর কারওয়ান বাজারে আরটিভির প্রধান কার্যালয়ে চুক্তিপত্র স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  এ ব্যাপারে ওয়াসিম সিতার আরটিভি অনলাইনকে বলেন, আমার চ্যানেল 'ককটেল এন্টারটেইনমেন্ট' ইউটিউব চ্যানেলটি আরটিভি ডিজিটালের তত্ত্বাবধানে থাকবে। ইতোমধ্যে এর মাধ্যমে আমি বেশকিছু কন্টেন্ট দর্শকদের উপহার দিয়েছি। এখন থেকে নিয়মিত দর্শকদের ওয়েবসিরিজ ও শটফিল্ম উপহার দেব। এছাড়া তরুণদের নিয়েও কাজ করব। বিশেষ করে যারা মেধাবী শিল্পী কিন্তু কোনো প্লাটফর্ম খুঁজে পাচ্ছেন না তাদের সুযোগ দেব। আমার পক্ষ থেকে জুনাইদ ইরফান তত্ত্বাবধানে থাকবেন।  ধন্যবাদ আরটিভিকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ওয়াসিম সিতার বেশকিছু টেলিভিশন নাটক পরিচালনা করেছেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে সেলফিবাজ, দ্য ডেসটিনেশন ওয়েডিং, রোলিং ইন দ্য ডে, আনমেরিড, আই অ্যাম স্যরি ইত্যাদি। অভিনয়েও বেশ পাকাপোক্ত অবস্থান তার। সবশেষ বাংলা চলচ্চিত্র 'ন ডড়াই'তে লিয়াকত চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। জিএ 
ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ওয়াসিম সিতার
নতুন বছর নিয়ে কী ভাবছেন তারকারা
রাত পোহালেই নতুন বছরের আগমন। বিদায় ২০১৯। স্বাগত ২০২০ সাল। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর নিয়ে কী ভাবছেন তারকা। ভক্তদের এ নিয়ে জানার কৌতূহল তো থেকেই যায়। আরটিভি অনলাইন পাঠকদের জন্য তেমনি কয়েকজন জনপ্রিয় তারকার পরিকল্পনার কথা জানাচ্ছে। চলুন পাঠক জেনে নেয়া যাক আপনার প্রিয় তারকার ভাবনা।        আব্দুন নূর সজল গেল বছর কম কাজ করেছি। সব পছন্দনীয় কাজ ছিল। ১২ বছর পর মিউজিক ভিডিওতে কাজ করেছি। এটা ভালো লাগার। বঙ্গবন্ধু বিপিএল টুর্নামেন্টকে ঘিরে ঢাকা প্লাটুনের থিম সং করেছি। এছাড়া জীন মুভিতে কাজ করেছি। ফেব্রুয়ারির কোনও এক সময় মুক্তি পাবে ছবিটি। বছরের শেষে বিগ বাজেটের একটা ওয়েব সিরিজে কাজ করেছি। পরিবারের সদস্যদের নিয়ে বেশ ভালো ছিলাম।  ভক্তদের জন্য বলবো নতুন বছরে কম কাজ করব। বাছাই করে কাজ করব। আসলে বছরের সংখ্যাটা বড় কথা না কাজ, চিন্তাভাবনাটাই আসল।   ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে তিনি বলেন, জীবনের সঙ্গে এখনও কেউ জড়ায়নি। হুট করে কিছু করব না। কিছু ঘটলে সবাইকে জানিয়ে ঘটাবো। সাদিকা পারভিন পপি গতকাল ফিল্ম ক্লাবের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছি। ৩৯০ ভোটের মধ্যে প্রায় ৩৫০ পেয়েছি। গেল বছর ফিল্ম-অভিনয় নিয়ে ভালোই কেটেছে। নতুন বছরের ভাবনা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে। হলের সংখ্যা কমে গেছে। এছাড়া অনেক ছবি চলছে না কোন্দল ও নোংরা পলিটিক্সের কারণে। গণ্ডগোল না করে চলচ্চিত্র কীভাবে বাঁচবে এদিকে সবাই খেয়াল করব। কাজ নিয়ে তিনি বলেন, ভালো কাজ আসবে, ভালো কাজ করব। আমি আমার ক্যারিয়ারে কম টাকার কাজ ও নিম্ন কাজ করিনি। আশা করি সুস্থ ও সুন্দর বছর পার করব।   সাজু খাদেম গত বছর ২০১৯ সালের মতো কাটল, নতুন বছর ২০২০ সালের মতো কাটবে। ২০১৯ সালে অনেক কাজ করেছি। ২০২০ সালে কিছু চমক নিয়ে আসব। ভক্তদের অপেক্ষা করতে বলবো। আসলে বছর কাউন্ট করে তো কিছু হয় না। আমার মনে হয় প্রতিটা দিন মুহূর্ত গুরুত্বপূর্ণ সেটা যদি আমি কাজে লাগাতে পারি তাহলে দর্শকরা আমাকে আরও ভালোবাসবেন। আর দর্শকরা সময়টা কাজে লাগালে জীবন সমৃদ্ধির দিকে যাবে। সাঈদ বাবু ২০১৯ সালে আমার জন্য সুখের ছিল। নাটক করেছি বেশ কিছু।  ‘ন ডরাই’ সিনেমা ছিল আমার চমক। এই সিনেমায় অনেক পরিশ্রম করেছি। ২০২০ সালে আরও ভালো কাজ উপহার দেবো। ইতোমধ্যে কয়েকটা সিনেমার প্রস্তাব পেয়েছি। সপ্তাহ খানেকের মধ্যে বসবো। তারপর ফলাফল জানাবো। আশা করছি ভক্তরা সুখবর পাবেন। জিএ/এম   
নতুন বছর নিয়ে কী ভাবছেন তারকারা
সৃজিতকে বিয়ের কারণ জানালেন মিথিলা
২০১৯ সালের সবচেয়ে আলোচিত ঘটনা কলকাতার সৃজিত ও ঢাকার মিথিলার বিয়ে। তাদের বিয়ে নিয়ে গণমাধ্যমে তুমুল আলোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়াও সরব ছিল। বিয়ের পর সুইজারল্যান্ডে হানিমুন সেরেছেন তারা। এবার সৃজিতকে বিয়ের দুটি কারণ জানালেন মিথিলা। ইনস্টাগ্রামে দুজনের ছবি পোস্ট করে এই এক হওয়া প্রসঙ্গে মিথিলা লিখেছেন, প্রথম কারণ আমরা দুজনই একই রকম পাগলাটে। দ্বিতীয় কারণ হিসেবে লেখেন, আমরা অলস হয়েও সব সময় ব্যস্ত। গেল ৬ ডিসেম্বর কলকাতায় রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত-মিথিলা। তাদের পরিচয় গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম।   এম
সৃজিতকে বিয়ের কারণ জানালেন মিথিলা
নতুন ছবি ‘সিগন্যাল’
নতুন ছবি ‘সিগন্যাল’র মহরত অনুষ্ঠিত হলো। ৩০ ডিসেম্বর এফডিসির জহির রায়হান কালার ল্যাবে সায়মন তারিক পরিচালিত ছবিটির ঘোষণা দেয়া হয়। এতে প্রথমবারের মতো জুটি বাঁধলেন চিত্রনায়িকা তানিন সুবাহ ও চিত্রনায়ক আসিফ ইমরোজ। মহরতে উপস্থিত ছিলেন- পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, নির্মাতা মুশফিকুর রহমান, নির্মাতা ছটকু আহমেদ, হেলেনা জাহাঙ্গীর, বড় দা মিঠু, তারিক আনাম খান, গাজী মাজারুল ইসলাম, মুনিরা মিঠুসহ চলচ্চিত্রের অনেকেই। এ সময় গুনী নির্মাতা ছটকু আহমেদ বলেন, আমাদের চলচ্চিত্র এখন একটা খারাপ সময় যাচ্ছে। তবে আমার বিশ্বাস আমরা সবাই মিলে কাজ করলে আবার চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। তানিন সুবহা বলেন, চমৎকার একটি গল্প নিয়ে ছবিটি নির্মিত হতে যাচ্ছে। এমন চরিত্রে প্রথম অভিনয় করব। আমার জন্য একটু কষ্টের হবে। তবুও গল্পের প্রয়োজনে এটা আমি করব। নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে ছবিটির শুটিং শুরু হবে জানান পরিচালক। এম
নতুন ছবি ‘সিগন্যাল’
কাজলের মন ভেঙেছে
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। নতুন ছবি তানাজি নিয়ে আসছে ১০ জানুয়ারি দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। সঙ্গে আছেন স্বামী অজয় দেবগণ ও সাইফ আলী খান। এরই মধ্যে মন ভেঙেছে কাজলের। কারণ হিসেবে সাইফকেই দায়ী করলেন তিনি। ধোকাবাজ বলে বসলেন কাজল। টুইটারে যত রাগ প্রকাশ করলেন। কাজল লিখেছেন, তুমি আমার সঙ্গে 'ওমকারা'র সময়ও ধোকাবাজি করেছিলে। আবার করলে। আশা করবো তুমি আমার এই পোস্ট সুইজারল্যান্ড থেকে পড়বে। ভারতীয় গণমাধ্যমের খবর, সাইফের ছবির প্রোমোশনে না আসাই কাজলের রাগের কারণ। ছবির প্রোমোশন না করে সাইফ গিয়েছেন সুইজারল্যান্ডে তৈমুর ও কারিনার সঙ্গে ছুটি কাটাতে। মাথা গরমের কারণেই নাকি কাজল এমন পোস্ট করেছেন। বিষয়টি বন্ধুত্বেরও। তা নিমিষেই ঠিক হয়ে যাবে। তানাজি ছবিতে মারাটা যোদ্ধা হয়েছেন অজয়। কাজল তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। আর ভিলেনের চরিত্রে দেখা যাবে সাইফকে। এম
কাজলের মন ভেঙেছে
আরও পড়ুন
‘রবিবার’র ট্রেলারে প্রসেনজিৎ-জয়ার রসায়ন (ভিডিও)
জয়ার ‘নকশি কাঁথার জমিন’
সম্পর্কে আছি, বিয়ের চিন্তা আসেনি: জয়া
প্রকাশ্যে জয়ার ‘রবিবার’ (ভিডিও)