
বলিউডের সুঅভিনেত্রী কারিনা কাপুর খান। তিনি সংসার, র্যাম্প, অভিনয় সমানভাবে করে যাচ্ছেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করবেন 'হিরোইন' খ্যাত অভিনেত্রী।
শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে ট্রফি উদ্বোধন অনুষ্ঠিত হবে। আর খেলা অনুষ্ঠিত হবে ২০২০ সালে। এ ব্যাপারে কারিনা ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘প্রবাদপ্রতিম ক্রিকেট খেলোয়াড় মনসুর আলী খান পাতৌদি আমার শ্বশুর। এজন্য খেলার অংশ হতে পেরে নিজের আরও বেশি গর্ববোধ হচ্ছে।’

যেসব নারী দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলছেন তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন বলেও জানান তিনি। নারীদের বিশ্বকাপ টি-টোয়েন্টি খেলা শুরু হবে ফেব্রুয়ারির ২১, শেষ হবে মার্চের ৮। আর পুরুষদের খেলা শুরু হবে অক্টোবরের ১৮ শেষ হবে ১৫ নভেম্বর।
এম




