
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে তাকে নিয়ে নতুন একটি গানে কণ্ঠ দিলেন সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ।
‘হে বন্ধু বঙ্গবন্ধু’ শিরোনামে এ গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। সুর করেছেন তরুণ কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক কিশোর। সঙ্গীতয়োজন করেছেন মানাম আহমেদ।
গাজী মাজহারুল আনোয়ার একজন মুক্তিযোদ্ধা। যুদ্ধের পর বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা রচনা করে প্রিয় নেতাকে উপহার দিয়েছিলেন তিনি। ‘হে বন্ধু বঙ্গবন্ধু, তোমার কালো ফ্রেমের চশমাটা আমায় দাও, আমি চোখে দিয়ে দেখব, তুমি কেমন করে দেশটাকে এত ভালোবাসো’—কবিতার এ কথাকে গানে রূপ দিলেন কুমার বিশ্বজিৎ।
জানা গেছে, ভিডিওতে বঙ্গবন্ধুর শৈশব থাকবে। এজন্য ভিডিওতে শিশু চরিত্র থাকবে। আগামী ২৯-৩০ নভেম্বর দৃশ্যধারণের কাজ হবে। আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে গানটি মুক্তি পাবে।
এম




