ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা ২০১৭-২০১৮

যারা পাচ্ছেন মর্যাদাপূর্ণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৯, ০৫:৩৮ পিএম

দেশীয় চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ বেশ কিছু ক্ষেত্রে শিল্পী, কলা-কুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৭ ও ২০১৮) প্রদানের ঘোষণা করেছে। ৫ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখায় এ বিষয়ক প্রজ্ঞাপন জারি হয়েছে।

এতে বিগত দুই বছরে চলচ্চিত্রে বিভিন্ন বিভাগে সেরাদের নাম জানা যায়। ঘোষণা অনুযায়ী ২০১৭ সালে আজীবন সন্মাননা পুরস্কার পেতে যাচ্ছেন দুজন। তারা হলেন এটিএম শামসুজ্জামান ও সালমা বেগম সুজাতা।

অন্যদিকে ২০১৮ সালে আজীবন সন্মাননা পেতে যাচ্ছেন চিত্রনায়ক ও প্রযোজক এম এ আলমগীর এবং প্রবীর মিত্র। ২০১৭ সালে ‘পুত্র’ এবং ২০১৮ সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র হচ্ছে ‘ঢাকা অ্যাটাক’। ২০১৭ সালের শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র বাংলাদেশ টেলিভিশনের ‘বিশ্ব আঙিনায় অমর একুশে’ এবং ২০১৮ সালের শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র ফরিদুর রেজা সাগরের ‘রাজাধিরাজ রাজ্জাক’।

২০১৭ সালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গল্প সংক্ষেপ’ (বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিউট)। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক ২০১৭ সালে ‘গহীন বালুচর’ ছবির নির্মাতা বদরুল আনাম সৌদ এবং ২০১৮ সালে ‘জান্নাত’ সিনেমার জন্য পাচ্ছেন মোস্তাফিজুর রহমান মানিক।

২০১৭ সালে যৌথভাবে ‘সত্তা’ সিনেমার জন্য শাকিব খান এবং ‘ঢাকা আ্যটাক’ এর জন্য আরেফিন শুভ পাচ্ছেন সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার। ২০১৮ সালে যৌথভাবে ‘পুত্র’ সিনেমার জন্য ফেরদৌস আহমেদ এবং ‘জান্নাত’ সিনেমার জন্য সাইমন সাদিক পাচ্ছেন সেরা অভিনেতার পুরস্কার।

সেরা অভিনেত্রী প্রধান চরিত্রে ‘হালদা’ (২০১৭) সিনেমার জন্য নুসরাত ইমরোজ তিশা এবং ‘দেবী’ ছবির জন্য পাচ্ছেন জয়া আহসান। ২০১৭ সালে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা ‘গহীন বালুচর’ ছবির জন্য শাহাদৎ হোসেন এবং ২০১৮ সালে ‘জান্নাত’ ছবির জন্য পাচ্ছেন আলীরাজ।

২০১৭ সালে সেরা অভিনেত্রী পার্শ্ব চরিত্রে যৌথভাবে ‘গহীন বালুচর’ সিনেমার জন্য সুবর্ণা মুস্তাফা, ‘হালদা’ ছবির জন্য রুনা খান নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে ‘মেঘকন্যা’ সিনেমার জন্য পুরস্কার পাচ্ছেন সুচরিতা। এছাড়া ২০১৭ সালে শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্রে জাহিদ হাসান পাচ্ছেন ‘হালদা’ সিনেমার জন্য। ২০১৮ সালে এই বিভাগে ‘একটি সিনেমার গল্প’ সিনেমার জন্য পাচ্ছেন সাদেক বাচ্চু।

শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে ২০১৭ সালের ‘গহীন বালুচর’ সিনেমার জন্য ফজলুর রহমান বাবু এবং ২০১৮ সালে যৌথভাবে ‘কমলা রকেট’ সিনেমার জন্য মোশাররফ করিম এবং ‘পবিত্র ভালোবাসা’ সিনেমার জন্য আফজাল শরিফ।

শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে ২০১৭ সালে ‘ছিটকিনি’ সিনেমার জন্য পেয়েছেন নাইমুর রহমান আপন এবং ২০১৮ সালে ‘পুত্র’ সিনেমার জন্য পুরস্কার পাবেন ফাহিম মুহতাসিম লাজিম। ২০১৭ সালে সেরা শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার ‘আঁখি ও তার বন্ধুরা’ ছবির জন্য অনন্য সামায়েল। ২০১৮ সালে এ শাখায় ‘মাটির প্রজার দেশে’ সিনেমার জন্য পাচ্ছেন মাহমুদুর রহমান। শ্রেষ্ঠ সংগীত পরিচালক (২০১৭)-তে ‘তুমি রবে নীরবে’ সিনেমার জন্য পাচ্ছেন ফরিদ আহমেদ এবং ২০১৮ সালে ‘জান্নাত’ সিনেমার জন্য পাচ্ছেন ইমন সাহা। শ্রেষ্ঠ নৃত্য পরিচালক ‘ধ্যাতেতিরিকি’ সিনেমার জন্য ইভান শাহরিয়ার সোহাগ এবং ২০১৮ সালের জন্য ‘একটি সিনেমার গল্প’ ছবির জন্য মাসুম বাবুল।

২০১৭ সালে শ্রেষ্ঠ গায়ক ‘সত্তা’ সিনেমার জন্য জেমস এবং ২০১৮ সালে ‘পুত্র’ সিনেমার জন্য নাইমুল ইসলাম রাতুল। শ্রেষ্ঠ গায়িকা ২০১৭ সালে ‘সত্তা’ সিনেমার জন্য মমতাজ এবং ২০১৮ সালে যৌথভাবে সাবিনা ইয়াসমিন (পুত্র) ও আঁখি আলমগীর(একটি সিনেমার গল্প)। ২০১৭ সালে সেরা গীতিকার ‘সত্তা’ সিনেমার জন্য সেজুল হোসেন, ২০১৮ সালে যৌখভাবে ‘নায়ক’ সিনেমার জন্য কবির বকুল এবং ‘পুত্র’ সিনেমার জন্য জুলফিকার রাসেল। ২০১৭ সালে শ্রেষ্ঠ সুরকার ‘সত্তা’ ছবির জন্য বাপ্পা মজুমদার, ২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’ ছবির জন্য পাচ্ছেন রুনা লায়লা।

২০১৭ সালের সেরা কাহিনীকার ‘হালদা’ সিনেমার জন্য আজাদ বুলবুল এবং ২০১৮ সালে ‘জান্নাত’ সিনেমার জন্য সুদীপ্ত সাঈদ খান। শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ২০১৭ সালে পাচ্ছেন ‘হালদা’ সিনেমার জন্য তৌকির আহমেদ এবং ২০১৮ সালে ‘পুত্র’ ছবিতে সেরা চিত্রনাট্যকার হিসেবে সাইফুল ইসলাম মান্নু পুরস্কার পাচ্ছেন। ২০১৭ সালে সেরা সংলাপ রচিয়তা ‘গহীন বালুচর’ ছবির জন্য পাচ্ছেন বদরুল আনাম সৌদ, ২০১৮ সালে ‘পুত্র’ সিনেমার জন্য হারুন রশীদ। শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে ২০১৭ সালে পুরস্কার পাচ্ছেন মো: কালাম (ঢাকা অ্যাটাক), ২০১৮ সালে ‘পুত্র’ সিনেমার জন্য পাচ্ছেন তারিক হোসেন বিদুৎ। শ্রেষ্ঠ শিল্প নির্দেশক হিসেবে ২০১৭ সালে ‘গহীন বালুচর’, ২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’ ছবির জন্য উত্তম কুমার গুহ, ২০১৭ সালে শ্রেষ্ঠ চিত্রগাহক ‘গহীন বালুচর’ ছবির জন্য কমল চন্দ্র দাস এবং ২০১৮ সালে ‘পোস্টমাস্টার ৭১’ ছবির জন্য জেড এইচ পিন্টু।

২০১৭ সালে শ্রেষ্ঠ শব্দগ্রাহক হিসেবে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার জন্য রিপন নাথ এবং ২০১৮ সালে ‘পুত্র’ ছবির জন্য আজম বাবু। শ্রেষ্ঠ পোষাক ও সাজ-সজ্জার জন্য ২০১৭ সালে ‘তুমি রবে নীরবে’ ছবির জন্য রিটা হোসেন এবং ২০১৮ সালে ‘পুত্র’ সিনেমার জন্য সাদিয়া শবনম শানতু। ২০১৭ সালে শ্রেষ্ঠ মেকআপ ম্যান ‘ঢাকা অ্যাটাক’ ছবির জন্য জাভেদ মিয়া এবং ২০১৮ সালে ‘দেবী’ সিনেমার জন্য ফরহাদ রেজা মিলন। ২০১৭ সালে ২৭টি ক্যাটাগরিতে এবং ২০১৮ সালে ২৮টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।

এম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ওয়াসিম সিতার
ছোট পর্দার পরিচালক ও অভিনেতা  ওয়াসিম সিতার ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ওয়াসিমের সঙ্গে আরটিভির পক্ষ থেকে চুক্তিপত্র করেন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। রাজধানীর কারওয়ান বাজারে আরটিভির প্রধান কার্যালয়ে চুক্তিপত্র স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  এ ব্যাপারে ওয়াসিম সিতার আরটিভি অনলাইনকে বলেন, আমার চ্যানেল 'ককটেল এন্টারটেইনমেন্ট' ইউটিউব চ্যানেলটি আরটিভি ডিজিটালের তত্ত্বাবধানে থাকবে। ইতোমধ্যে এর মাধ্যমে আমি বেশকিছু কন্টেন্ট দর্শকদের উপহার দিয়েছি। এখন থেকে নিয়মিত দর্শকদের ওয়েবসিরিজ ও শটফিল্ম উপহার দেব। এছাড়া তরুণদের নিয়েও কাজ করব। বিশেষ করে যারা মেধাবী শিল্পী কিন্তু কোনো প্লাটফর্ম খুঁজে পাচ্ছেন না তাদের সুযোগ দেব। আমার পক্ষ থেকে জুনাইদ ইরফান তত্ত্বাবধানে থাকবেন।  ধন্যবাদ আরটিভিকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ওয়াসিম সিতার বেশকিছু টেলিভিশন নাটক পরিচালনা করেছেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে সেলফিবাজ, দ্য ডেসটিনেশন ওয়েডিং, রোলিং ইন দ্য ডে, আনমেরিড, আই অ্যাম স্যরি ইত্যাদি। অভিনয়েও বেশ পাকাপোক্ত অবস্থান তার। সবশেষ বাংলা চলচ্চিত্র 'ন ডড়াই'তে লিয়াকত চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। জিএ 
ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ওয়াসিম সিতার
নতুন বছর নিয়ে কী ভাবছেন তারকারা
রাত পোহালেই নতুন বছরের আগমন। বিদায় ২০১৯। স্বাগত ২০২০ সাল। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর নিয়ে কী ভাবছেন তারকা। ভক্তদের এ নিয়ে জানার কৌতূহল তো থেকেই যায়। আরটিভি অনলাইন পাঠকদের জন্য তেমনি কয়েকজন জনপ্রিয় তারকার পরিকল্পনার কথা জানাচ্ছে। চলুন পাঠক জেনে নেয়া যাক আপনার প্রিয় তারকার ভাবনা।        আব্দুন নূর সজল গেল বছর কম কাজ করেছি। সব পছন্দনীয় কাজ ছিল। ১২ বছর পর মিউজিক ভিডিওতে কাজ করেছি। এটা ভালো লাগার। বঙ্গবন্ধু বিপিএল টুর্নামেন্টকে ঘিরে ঢাকা প্লাটুনের থিম সং করেছি। এছাড়া জীন মুভিতে কাজ করেছি। ফেব্রুয়ারির কোনও এক সময় মুক্তি পাবে ছবিটি। বছরের শেষে বিগ বাজেটের একটা ওয়েব সিরিজে কাজ করেছি। পরিবারের সদস্যদের নিয়ে বেশ ভালো ছিলাম।  ভক্তদের জন্য বলবো নতুন বছরে কম কাজ করব। বাছাই করে কাজ করব। আসলে বছরের সংখ্যাটা বড় কথা না কাজ, চিন্তাভাবনাটাই আসল।   ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে তিনি বলেন, জীবনের সঙ্গে এখনও কেউ জড়ায়নি। হুট করে কিছু করব না। কিছু ঘটলে সবাইকে জানিয়ে ঘটাবো। সাদিকা পারভিন পপি গতকাল ফিল্ম ক্লাবের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছি। ৩৯০ ভোটের মধ্যে প্রায় ৩৫০ পেয়েছি। গেল বছর ফিল্ম-অভিনয় নিয়ে ভালোই কেটেছে। নতুন বছরের ভাবনা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে। হলের সংখ্যা কমে গেছে। এছাড়া অনেক ছবি চলছে না কোন্দল ও নোংরা পলিটিক্সের কারণে। গণ্ডগোল না করে চলচ্চিত্র কীভাবে বাঁচবে এদিকে সবাই খেয়াল করব। কাজ নিয়ে তিনি বলেন, ভালো কাজ আসবে, ভালো কাজ করব। আমি আমার ক্যারিয়ারে কম টাকার কাজ ও নিম্ন কাজ করিনি। আশা করি সুস্থ ও সুন্দর বছর পার করব।   সাজু খাদেম গত বছর ২০১৯ সালের মতো কাটল, নতুন বছর ২০২০ সালের মতো কাটবে। ২০১৯ সালে অনেক কাজ করেছি। ২০২০ সালে কিছু চমক নিয়ে আসব। ভক্তদের অপেক্ষা করতে বলবো। আসলে বছর কাউন্ট করে তো কিছু হয় না। আমার মনে হয় প্রতিটা দিন মুহূর্ত গুরুত্বপূর্ণ সেটা যদি আমি কাজে লাগাতে পারি তাহলে দর্শকরা আমাকে আরও ভালোবাসবেন। আর দর্শকরা সময়টা কাজে লাগালে জীবন সমৃদ্ধির দিকে যাবে। সাঈদ বাবু ২০১৯ সালে আমার জন্য সুখের ছিল। নাটক করেছি বেশ কিছু।  ‘ন ডরাই’ সিনেমা ছিল আমার চমক। এই সিনেমায় অনেক পরিশ্রম করেছি। ২০২০ সালে আরও ভালো কাজ উপহার দেবো। ইতোমধ্যে কয়েকটা সিনেমার প্রস্তাব পেয়েছি। সপ্তাহ খানেকের মধ্যে বসবো। তারপর ফলাফল জানাবো। আশা করছি ভক্তরা সুখবর পাবেন। জিএ/এম   
নতুন বছর নিয়ে কী ভাবছেন তারকারা
সৃজিতকে বিয়ের কারণ জানালেন মিথিলা
২০১৯ সালের সবচেয়ে আলোচিত ঘটনা কলকাতার সৃজিত ও ঢাকার মিথিলার বিয়ে। তাদের বিয়ে নিয়ে গণমাধ্যমে তুমুল আলোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়াও সরব ছিল। বিয়ের পর সুইজারল্যান্ডে হানিমুন সেরেছেন তারা। এবার সৃজিতকে বিয়ের দুটি কারণ জানালেন মিথিলা। ইনস্টাগ্রামে দুজনের ছবি পোস্ট করে এই এক হওয়া প্রসঙ্গে মিথিলা লিখেছেন, প্রথম কারণ আমরা দুজনই একই রকম পাগলাটে। দ্বিতীয় কারণ হিসেবে লেখেন, আমরা অলস হয়েও সব সময় ব্যস্ত। গেল ৬ ডিসেম্বর কলকাতায় রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত-মিথিলা। তাদের পরিচয় গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম।   এম
সৃজিতকে বিয়ের কারণ জানালেন মিথিলা
নতুন ছবি ‘সিগন্যাল’
নতুন ছবি ‘সিগন্যাল’র মহরত অনুষ্ঠিত হলো। ৩০ ডিসেম্বর এফডিসির জহির রায়হান কালার ল্যাবে সায়মন তারিক পরিচালিত ছবিটির ঘোষণা দেয়া হয়। এতে প্রথমবারের মতো জুটি বাঁধলেন চিত্রনায়িকা তানিন সুবাহ ও চিত্রনায়ক আসিফ ইমরোজ। মহরতে উপস্থিত ছিলেন- পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, নির্মাতা মুশফিকুর রহমান, নির্মাতা ছটকু আহমেদ, হেলেনা জাহাঙ্গীর, বড় দা মিঠু, তারিক আনাম খান, গাজী মাজারুল ইসলাম, মুনিরা মিঠুসহ চলচ্চিত্রের অনেকেই। এ সময় গুনী নির্মাতা ছটকু আহমেদ বলেন, আমাদের চলচ্চিত্র এখন একটা খারাপ সময় যাচ্ছে। তবে আমার বিশ্বাস আমরা সবাই মিলে কাজ করলে আবার চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। তানিন সুবহা বলেন, চমৎকার একটি গল্প নিয়ে ছবিটি নির্মিত হতে যাচ্ছে। এমন চরিত্রে প্রথম অভিনয় করব। আমার জন্য একটু কষ্টের হবে। তবুও গল্পের প্রয়োজনে এটা আমি করব। নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে ছবিটির শুটিং শুরু হবে জানান পরিচালক। এম
নতুন ছবি ‘সিগন্যাল’
কাজলের মন ভেঙেছে
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। নতুন ছবি তানাজি নিয়ে আসছে ১০ জানুয়ারি দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। সঙ্গে আছেন স্বামী অজয় দেবগণ ও সাইফ আলী খান। এরই মধ্যে মন ভেঙেছে কাজলের। কারণ হিসেবে সাইফকেই দায়ী করলেন তিনি। ধোকাবাজ বলে বসলেন কাজল। টুইটারে যত রাগ প্রকাশ করলেন। কাজল লিখেছেন, তুমি আমার সঙ্গে 'ওমকারা'র সময়ও ধোকাবাজি করেছিলে। আবার করলে। আশা করবো তুমি আমার এই পোস্ট সুইজারল্যান্ড থেকে পড়বে। ভারতীয় গণমাধ্যমের খবর, সাইফের ছবির প্রোমোশনে না আসাই কাজলের রাগের কারণ। ছবির প্রোমোশন না করে সাইফ গিয়েছেন সুইজারল্যান্ডে তৈমুর ও কারিনার সঙ্গে ছুটি কাটাতে। মাথা গরমের কারণেই নাকি কাজল এমন পোস্ট করেছেন। বিষয়টি বন্ধুত্বেরও। তা নিমিষেই ঠিক হয়ে যাবে। তানাজি ছবিতে মারাটা যোদ্ধা হয়েছেন অজয়। কাজল তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। আর ভিলেনের চরিত্রে দেখা যাবে সাইফকে। এম
কাজলের মন ভেঙেছে