
নিয়ম না থাকলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় এসেছে বিদেশি নাগরিকের নাম। আর বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) তথ্য মন্ত্রণালয় ঘোষিত প্রজ্ঞাপনে ২০১৭ সালের ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের জন্য ‘সেরা সম্পাদক’ হিসেবে মো. কালামের নাম ঘোষণা করেছে। জানা গেছে তিনি ভারতীয় নাগরিক।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পুরস্কারের জন্য চলচ্চিত্র আহ্বান করে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে এক নম্বর শর্তের মধ্যে ছিল- কেবল বাংলাদেশি নাগরিকগণ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবেন।
বিষয়টি নিয়ে জুরি বোর্ডের সদস্য ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, কালাম যে বিদেশি নাগরিক বিষয়টা আমাদের জানা ছিল না। হয়তো প্রযোজক ভুল তথ্য দিয়েছে।
জিএ




