ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

স্বাস্থ্যকর টয়লেটের দাবি তারকাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৯, ০৬:২৫ পিএম
ছবিতে নাদিয়া আহমেদ, মাসুমা রহমান নাবিলা, শবনম ফারিয়া ও মেহজাবিন চৌধুরী।

প্রতিদিন চলার পথে নারীরা একটা বড় সমস্যা ফেস করে আর তা হলো, বাসার বাইরে ব্যবহার উপযোগী টয়লেট না থাকা। বাড়ির বাইরে অনেক সময় বাধ্য হয়েই অস্বাস্থ্যকর ও নোংরা টয়লেট ব্যবহার করতে হয়।

অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহারে ইউটিআই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা নারীদের বেশি থাকে, যা পরবর্তীতে ক্যান্সারে পরিণত হতে পারে। স্বাস্থ্যসম্মত ও নারীবান্ধব টয়লেটের অভাব থেকে সৃষ্ট ভয়াবহ রোগ ইউটিআই থেকে রক্ষা পেতে হারপিক-এর ডিজিটাল #HarpicAgainstUTI ক্যাম্পেইনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিনোদন জগতের বেশ কয়েকজন অভিনেত্রী।

চলুন জেনে নিই কী বলেছেন তারা।

মেহজাবিন চৌধুরী

প্রতিদিন আমরা যে সমস্যার সম্মুখীন হই, তা হলো একটি স্বাস্থ্যসম্মত টয়লেট খুঁজে পাই না। বাসার বাইরের নোংরা টয়লেট ব্যবহার করলে হয় ইউটিআই বা ইউরিন ইনফেকশন। আসুন, আমরা সবাই মিলে ইউটিআই বিষয়ে সচেতন হই।

শবনম ফারিয়া

এখন ২০১৯ সাল। যুগ এগিয়ে যাচ্ছে। আমরা নারীরা কিন্তু এখন আর পিছিয়ে নেই। পিছিয়ে থাকার সুযোগও নেই। চলার পথে অনেক বাধা আসবে কিন্তু সব বাধা অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। চলার পথে আমি নিজেও একটা বাধার সম্মুখীন হতে হয়। সেটা হচ্ছে বাসার বাইরে পরিস্কার ও জীবাণুমুক্ত টয়লেট। দেখা যায়, আমার যখন টানা শুটিং থাকে এমনও দিন যায় আমি সারাদিন পানি খাই না। আমার মনে হয় আশে পাশে আমি পরিস্কার টয়লেট পাব না। কিন্তু অনেক সময় বাধ্য হয়ে নোংরা টয়লেট ব্যবহার করতে হয়। এ থেকে হতে পারে ইউটিআই। যেটা সহজ ভাষায় ইউরিন ইনফেকশন বলে। আর এই ইনফেকশন থেকে হতে পারে ক্যানসার। তাই আসুন সবাই মিলে দাবি জানাই, বাসার বাইরে পরিচ্ছন্ন টয়লেটের। কারণ এটা আমাদের অধিকার।

নাদিয়া আহমেদ

এখন ২০১৯ সাল। যুগের সাথে সাথে জীবন মানের উন্নয়ন হয়েছে। নারী-পুরুষ এখন হাতে হাত ধরে সমানতালে কাজ করে যাচ্ছে। পিছিয়ে পড়ার একেবারেই সুযোগ নেই। পথ চলতে অনেক ধরণের বাধা আসবে। সেই বাধাগুলোর মোকাবেলা করে চ্যালেঞ্জ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রতিদিন চলার পথে আমরা বড় একটা সমস্যার মুখোমুখি হই। তা হলো বাড়ির বাইরে ব্যবহার উপযোগী টয়লেট না থাকা। আমরা কতটা অসহায় ভাবা যায়? কাজের প্রয়োজনে আমাদের অনেক সময় এ ধরণের অস্বাস্থ্যকর ও নোংরা টয়লেট ব্যবহার করতে হয়। অনেক সময় দেখা যায় আমরা নারীরা এ ধরণের টয়লেট ব্যবহার করতে চাই না বলে আমরা ঠিক মতো পানি খাই না। এর ফলে কী হতে পারে জানেন? ইউটিআই'র মতো মারাত্মক রোগ হতে পারে। সহজ কথায় ইউরিন ইনফেকশন। এর ফলে ক্যানসার পর্যন্ত হয়। তাই আসুন আমরা ইউটিআই নিয়ে সচেতন হই। বাড়ির বাইরে পরিস্কার টয়লেটের দাবি জানিয়ে সোচ্চার হই। কারণ বাসার বাইরে পরিষ্কার ও জিবানুমুক্ত টয়লেট আমাদের অধিকার।

মাসুমা রহমান নাবিলা

২০১৯ এ এখন আমরা। জীবন যাত্রার মান উন্নয়ন হচ্ছে। সেই সাথে নারীরা পুরুষের সঙ্গে সমানতালে এগিয়ে যাচ্ছে। ঘরেই বাইরে নারীরা একটি সমস্যার মুখোমুখি হচ্ছে। সেটা হচ্ছে ঘরের বাইরে সচরাচর পরিস্কার-পরিচ্ছন্ন জীবাণু মুক্ত টয়লেট আমরা সবসময় সব জায়গায় পাই না। যারা কর্মজীবী নারী, অনেকক্ষণ বাইরে থাকেন, টয়লেট ব্যবহার কয়ার প্রয়োজন পড়লেও তারা ব্যবহার করেন না। সেক্ষেত্রে ইউরিন ইনফেকশনের মতো সমস্যার পড়েন। তাই আসুন সবাই মিলে সচেতন হই। পরিস্কার পরিচ্ছন্ন টয়লেটের দাবি জানাই। কেননা এটি আমাদের সকলের অধিকার।

জিএ/এম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ওয়াসিম সিতার
ছোট পর্দার পরিচালক ও অভিনেতা  ওয়াসিম সিতার ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ওয়াসিমের সঙ্গে আরটিভির পক্ষ থেকে চুক্তিপত্র করেন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। রাজধানীর কারওয়ান বাজারে আরটিভির প্রধান কার্যালয়ে চুক্তিপত্র স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  এ ব্যাপারে ওয়াসিম সিতার আরটিভি অনলাইনকে বলেন, আমার চ্যানেল 'ককটেল এন্টারটেইনমেন্ট' ইউটিউব চ্যানেলটি আরটিভি ডিজিটালের তত্ত্বাবধানে থাকবে। ইতোমধ্যে এর মাধ্যমে আমি বেশকিছু কন্টেন্ট দর্শকদের উপহার দিয়েছি। এখন থেকে নিয়মিত দর্শকদের ওয়েবসিরিজ ও শটফিল্ম উপহার দেব। এছাড়া তরুণদের নিয়েও কাজ করব। বিশেষ করে যারা মেধাবী শিল্পী কিন্তু কোনো প্লাটফর্ম খুঁজে পাচ্ছেন না তাদের সুযোগ দেব। আমার পক্ষ থেকে জুনাইদ ইরফান তত্ত্বাবধানে থাকবেন।  ধন্যবাদ আরটিভিকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ওয়াসিম সিতার বেশকিছু টেলিভিশন নাটক পরিচালনা করেছেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে সেলফিবাজ, দ্য ডেসটিনেশন ওয়েডিং, রোলিং ইন দ্য ডে, আনমেরিড, আই অ্যাম স্যরি ইত্যাদি। অভিনয়েও বেশ পাকাপোক্ত অবস্থান তার। সবশেষ বাংলা চলচ্চিত্র 'ন ডড়াই'তে লিয়াকত চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। জিএ 
ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ওয়াসিম সিতার
নতুন বছর নিয়ে কী ভাবছেন তারকারা
রাত পোহালেই নতুন বছরের আগমন। বিদায় ২০১৯। স্বাগত ২০২০ সাল। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর নিয়ে কী ভাবছেন তারকা। ভক্তদের এ নিয়ে জানার কৌতূহল তো থেকেই যায়। আরটিভি অনলাইন পাঠকদের জন্য তেমনি কয়েকজন জনপ্রিয় তারকার পরিকল্পনার কথা জানাচ্ছে। চলুন পাঠক জেনে নেয়া যাক আপনার প্রিয় তারকার ভাবনা।        আব্দুন নূর সজল গেল বছর কম কাজ করেছি। সব পছন্দনীয় কাজ ছিল। ১২ বছর পর মিউজিক ভিডিওতে কাজ করেছি। এটা ভালো লাগার। বঙ্গবন্ধু বিপিএল টুর্নামেন্টকে ঘিরে ঢাকা প্লাটুনের থিম সং করেছি। এছাড়া জীন মুভিতে কাজ করেছি। ফেব্রুয়ারির কোনও এক সময় মুক্তি পাবে ছবিটি। বছরের শেষে বিগ বাজেটের একটা ওয়েব সিরিজে কাজ করেছি। পরিবারের সদস্যদের নিয়ে বেশ ভালো ছিলাম।  ভক্তদের জন্য বলবো নতুন বছরে কম কাজ করব। বাছাই করে কাজ করব। আসলে বছরের সংখ্যাটা বড় কথা না কাজ, চিন্তাভাবনাটাই আসল।   ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে তিনি বলেন, জীবনের সঙ্গে এখনও কেউ জড়ায়নি। হুট করে কিছু করব না। কিছু ঘটলে সবাইকে জানিয়ে ঘটাবো। সাদিকা পারভিন পপি গতকাল ফিল্ম ক্লাবের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছি। ৩৯০ ভোটের মধ্যে প্রায় ৩৫০ পেয়েছি। গেল বছর ফিল্ম-অভিনয় নিয়ে ভালোই কেটেছে। নতুন বছরের ভাবনা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে। হলের সংখ্যা কমে গেছে। এছাড়া অনেক ছবি চলছে না কোন্দল ও নোংরা পলিটিক্সের কারণে। গণ্ডগোল না করে চলচ্চিত্র কীভাবে বাঁচবে এদিকে সবাই খেয়াল করব। কাজ নিয়ে তিনি বলেন, ভালো কাজ আসবে, ভালো কাজ করব। আমি আমার ক্যারিয়ারে কম টাকার কাজ ও নিম্ন কাজ করিনি। আশা করি সুস্থ ও সুন্দর বছর পার করব।   সাজু খাদেম গত বছর ২০১৯ সালের মতো কাটল, নতুন বছর ২০২০ সালের মতো কাটবে। ২০১৯ সালে অনেক কাজ করেছি। ২০২০ সালে কিছু চমক নিয়ে আসব। ভক্তদের অপেক্ষা করতে বলবো। আসলে বছর কাউন্ট করে তো কিছু হয় না। আমার মনে হয় প্রতিটা দিন মুহূর্ত গুরুত্বপূর্ণ সেটা যদি আমি কাজে লাগাতে পারি তাহলে দর্শকরা আমাকে আরও ভালোবাসবেন। আর দর্শকরা সময়টা কাজে লাগালে জীবন সমৃদ্ধির দিকে যাবে। সাঈদ বাবু ২০১৯ সালে আমার জন্য সুখের ছিল। নাটক করেছি বেশ কিছু।  ‘ন ডরাই’ সিনেমা ছিল আমার চমক। এই সিনেমায় অনেক পরিশ্রম করেছি। ২০২০ সালে আরও ভালো কাজ উপহার দেবো। ইতোমধ্যে কয়েকটা সিনেমার প্রস্তাব পেয়েছি। সপ্তাহ খানেকের মধ্যে বসবো। তারপর ফলাফল জানাবো। আশা করছি ভক্তরা সুখবর পাবেন। জিএ/এম   
নতুন বছর নিয়ে কী ভাবছেন তারকারা
সৃজিতকে বিয়ের কারণ জানালেন মিথিলা
২০১৯ সালের সবচেয়ে আলোচিত ঘটনা কলকাতার সৃজিত ও ঢাকার মিথিলার বিয়ে। তাদের বিয়ে নিয়ে গণমাধ্যমে তুমুল আলোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়াও সরব ছিল। বিয়ের পর সুইজারল্যান্ডে হানিমুন সেরেছেন তারা। এবার সৃজিতকে বিয়ের দুটি কারণ জানালেন মিথিলা। ইনস্টাগ্রামে দুজনের ছবি পোস্ট করে এই এক হওয়া প্রসঙ্গে মিথিলা লিখেছেন, প্রথম কারণ আমরা দুজনই একই রকম পাগলাটে। দ্বিতীয় কারণ হিসেবে লেখেন, আমরা অলস হয়েও সব সময় ব্যস্ত। গেল ৬ ডিসেম্বর কলকাতায় রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত-মিথিলা। তাদের পরিচয় গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম।   এম
সৃজিতকে বিয়ের কারণ জানালেন মিথিলা
নতুন ছবি ‘সিগন্যাল’
নতুন ছবি ‘সিগন্যাল’র মহরত অনুষ্ঠিত হলো। ৩০ ডিসেম্বর এফডিসির জহির রায়হান কালার ল্যাবে সায়মন তারিক পরিচালিত ছবিটির ঘোষণা দেয়া হয়। এতে প্রথমবারের মতো জুটি বাঁধলেন চিত্রনায়িকা তানিন সুবাহ ও চিত্রনায়ক আসিফ ইমরোজ। মহরতে উপস্থিত ছিলেন- পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, নির্মাতা মুশফিকুর রহমান, নির্মাতা ছটকু আহমেদ, হেলেনা জাহাঙ্গীর, বড় দা মিঠু, তারিক আনাম খান, গাজী মাজারুল ইসলাম, মুনিরা মিঠুসহ চলচ্চিত্রের অনেকেই। এ সময় গুনী নির্মাতা ছটকু আহমেদ বলেন, আমাদের চলচ্চিত্র এখন একটা খারাপ সময় যাচ্ছে। তবে আমার বিশ্বাস আমরা সবাই মিলে কাজ করলে আবার চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। তানিন সুবহা বলেন, চমৎকার একটি গল্প নিয়ে ছবিটি নির্মিত হতে যাচ্ছে। এমন চরিত্রে প্রথম অভিনয় করব। আমার জন্য একটু কষ্টের হবে। তবুও গল্পের প্রয়োজনে এটা আমি করব। নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে ছবিটির শুটিং শুরু হবে জানান পরিচালক। এম
নতুন ছবি ‘সিগন্যাল’
কাজলের মন ভেঙেছে
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। নতুন ছবি তানাজি নিয়ে আসছে ১০ জানুয়ারি দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। সঙ্গে আছেন স্বামী অজয় দেবগণ ও সাইফ আলী খান। এরই মধ্যে মন ভেঙেছে কাজলের। কারণ হিসেবে সাইফকেই দায়ী করলেন তিনি। ধোকাবাজ বলে বসলেন কাজল। টুইটারে যত রাগ প্রকাশ করলেন। কাজল লিখেছেন, তুমি আমার সঙ্গে 'ওমকারা'র সময়ও ধোকাবাজি করেছিলে। আবার করলে। আশা করবো তুমি আমার এই পোস্ট সুইজারল্যান্ড থেকে পড়বে। ভারতীয় গণমাধ্যমের খবর, সাইফের ছবির প্রোমোশনে না আসাই কাজলের রাগের কারণ। ছবির প্রোমোশন না করে সাইফ গিয়েছেন সুইজারল্যান্ডে তৈমুর ও কারিনার সঙ্গে ছুটি কাটাতে। মাথা গরমের কারণেই নাকি কাজল এমন পোস্ট করেছেন। বিষয়টি বন্ধুত্বেরও। তা নিমিষেই ঠিক হয়ে যাবে। তানাজি ছবিতে মারাটা যোদ্ধা হয়েছেন অজয়। কাজল তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। আর ভিলেনের চরিত্রে দেখা যাবে সাইফকে। এম
কাজলের মন ভেঙেছে
আরও পড়ুন
রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম, মন্ত্রীর পদত্যাগ দাবি
চাঁদা না দেয়ায় শেখ রাসেল স্কুলের কাজ বন্ধের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
১৬ ডিসেম্বর পর্যন্ত শ্রমিকদের আমরণ অনশন স্থগিত
ইবি শাখা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ