
দীর্ঘ বিরতি ভেঙে বড় পর্দায় ফিরেছেন জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। ফিরেই নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘জ্যাম’ এবং ‘গাঙচিল’ ছবির শুটিং শুরু করেন এই অনিন্দ্য সুন্দরী নায়িকা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ থেকে নির্মিত হচ্ছে একই নামের সিনেমা। গেল ১৭ নভেম্বর থেকে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের শুটিং। এখন শুটিং হচ্ছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে। শুটিং হবে টানা ১৫ দিন।
পুরো ইউনিট সেখানে আগেই পৌঁছে যান। কিন্তু বুধবার পূর্ণিমার শুটিংয়ে অংশ নেয়ার কথা থাকলেও সড়কপথের অবরোধে বাধাগ্রস্ত হন। তাইতো শুটিং স্পটে সময়মতো পৌঁছাতে আশ্রয় নেন উড়ালপথের। রওয়ানা দেন হেলিকপ্টারে করে। হেলিকপ্টারে করেই সেটে পৌঁছান ছবির নায়িকা পূর্ণিমা।
সিনেমায় চরের মানুষের জীবনের গল্প উঠে এসেছে। সেখানে এনজিওর কর্মী মোহনার চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। সাংবাদিক সাগর চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস। আরও অভিনয় করছেন আসাদুজ্জমান নূর, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, ইমু শিকদার ও জয়রাজসহ অনেকে।
এম




