
দাবাং থ্রি-র টাইটেল সং হুড় হুড় দাবাং দাবাং নিয়ে এভাবেই আপত্তি তুলল হিন্দু জনজাগ্রিতি সমিতি।
ছবির গানটি হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ তাদের। কখনও মৌলনা-মৌলবী কিংবা ফাদার-বিশপের সাজে সিনেমায় কাউকে নাচতে দেখেছেন, তাহলে শিব-ব্রক্ষ্মা-বিষ্ণুর সাজে কীভাবে কেউ সালমান খানের সঙ্গে নাচতে পারেন? এই প্রশ্নটি এখন তাদের মুখে মুখে। খবর জি নিউজের।
হিন্দু জনজাগ্রিতি সমিতির দাবি, সালমান খানের দাবাং থ্রি-র হুড় হুড় দাবাং গানে যেভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, তা সমর্থনযোগ্য নয়। শুধু তাই নয়, এই গানে সালমানের সঙ্গে সাধুদের যেভাবে নাচতে দেখা গিয়েছে, তা হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে। সাধুদের আপত্তিজনকভাবে নাচ গান করিয়ে, তাদের প্রতি অশ্রদ্ধা দেখানো হয়েছে
এ বছরের ২০ ডিসেম্বর মুক্ত পাচ্ছে দাবাং থ্রি। সালমানের বিপরীতে আছেন সোনাক্ষী সিনহা।
এম




